মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে অতিরিক্ত টোল আদায় এবং দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত নিউইয়র্কে যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সঙ্গে সাবেক ভিপি ব্যারিস্টার মনির হোসেন কাজলের শুভেচ্ছা বিনিময় ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন 
ভিডিও নিউজ
সুনামগঞ্জে অতিরিক্ত টোল আদায় এবং দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন
ফুলপুরে সাবেক এমপি অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন
/ ৫৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৭:১৩ পূর্বাহ্ন

 

ফয়জুর রহমান, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ফুলপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ১৪৬ ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) সংসদীয় আসনের সাবেক এমপি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের সমর্থনে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

 

 

১৫ অক্টোবর বিকাল ৪ ঘটিকায় উপজেলার সরচাপুর বাজার থেকে শোডাউনটি শুরু হয়ে দুই উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তারাকান্দা উপজেলার গোপালপুর বাজারে গিয়ে শেষ হয়।

 

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ। আয়োজক সূত্রে জানা গেছে, শোডাউনে হাজারের বেশি মোটরসাইকেল অংশ নেয়। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

 

 

শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মীরা বিএনপির পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের সমর্থনে বিভিন্ন রকম স্লোগান দিতে দেখা যায়। পুরো শোভাযাত্রাটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

 

 

অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “এই শোডাউন প্রমাণ করে ফুলপুর-তারাকান্দার মানুষ এখনও বিএনপির সাথেই আছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষকে মুক্ত করতে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত।”

 

 

তিনি আরও বলেন, “আজকের এই শোডাউন প্রমাণ করে ফুলপুর-তারাকান্দার জনগণ আমাকে মন থেকে গ্রহণ করে নিয়েছে। কারণ, আজকের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই তা প্রমাণ করে। তাই আমি আশাবাদী, আগামী নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিয়ে দেশ ও জাতির জন্য ভালো কিছু করার সুযোগ দেবে।”

 

 

শোডাউনের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফুলপুর থানা পুলিশের পক্ষ থেকে বাড়তি নজরদারির ব্যবস্থা নেওয়া হয়।

 

 

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের শোডাউন আগামী নির্বাচনে বিএনপির মাঠের প্রভাব বাড়াতে সহায়ক হবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।