মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে অতিরিক্ত টোল আদায় এবং দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত নিউইয়র্কে যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সঙ্গে সাবেক ভিপি ব্যারিস্টার মনির হোসেন কাজলের শুভেচ্ছা বিনিময় ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন 
ভিডিও নিউজ
সুনামগঞ্জে অতিরিক্ত টোল আদায় এবং দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন
বগুড়ায় এনসিপির সভাস্থলে ককটেল হামলা, অল্পের জন্য রক্ষা
/ ১১৬ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১:২১ অপরাহ্ন

 

 

মোঃ খাত্তাব হোসেন, বগুড়াঃ

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর এক সভাস্থলে ককটেল হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা পরিষদ ভবনের পাশে এ হামলা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের সভাপতিত্বে একটি সাংগঠনিক সভা চলাকালীন সময়ে সভাস্থলের বাইরে আকস্মিকভাবে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। তবে উপস্থিত পুলিশ সদস্যদের তৎপরতায় তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

 

 

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির গণমাধ্যমকে জানান, “জেলা পরিষদ চত্বরের বাইরে থেকে দুটি হাতবোমা (ককটেল) ছোড়া হয়। বিস্ফোরিত না হওয়া একটি ককটেল ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা চলছে।”

 

 

 

এর আগে বিকেল পৌনে ৩টার দিকে আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন স্থানে এনসিপির একটি অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন সারজিস আলম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে সারজিস আলম বলেন, “আমরা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার হীন চক্রান্তের অংশ হিসেবেই এটি দেখছি। অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনকে সতর্ক থাকতে হবে এবং দোষীদের মুখোশ উন্মোচন করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।”

 

 

 

এনসিপির নেতারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে। তারা এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

 

 

হামলার ঘটনার পর সভাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।