বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Headline
নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য় টাউন হল সভা অনুষ্ঠিত জামায়াতে ইসলামী কবিরহাট উপজেলা শাখার উদ্যোগে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে এক আন্তরিক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত  ডোনাল্ড ট্রাম্পের পর এবার নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে দেখা মিললো, নেতানিয়াহুর ডোনাল্ড ট্রাম্প সাড়ে তিন লাখ টাকায় বিক্রি নোয়াখালীর চাটখিলে পীর সাহেব চরমোনাইয়ের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক নোয়াখালী সদরে অভিযান চালিয়ে চুরি হওয়া তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মানবাধিকার শান্তি পদক পেয়েছেন সাংবাদিক মোঃ হাবিবুর রহমান বিশ্ব মা দিবস আজ
ভিডিও নিউজ
নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য় টাউন হল সভা অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্পের পর এবার নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে দেখা মিললো, নেতানিয়াহুর ডোনাল্ড ট্রাম্প সাড়ে তিন লাখ টাকায় বিক্রি গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত পটুয়াখালীর কুয়াকাটায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার শেরপুরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত এমপি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিয়ের ১০ বছর পর ৭ সন্তানের জন্ম, বাঁচানো গেলো না কাউকেই বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন
কুড়িগ্রামে এবি পার্টির পথসভা ও মতবিনিময় সভা করেছেন ব্যারিস্টার ফুয়াদ
/ ৯৫ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

 

 

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রামঃ

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে অধিকার ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কুড়িগ্রামে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এর পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট বাজারে প্রথম পথসভা পরে কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী বাজার ও ঘোষপাড়ায় দ্বিতীয় ও তৃতীয় পথ সভা অনুষ্ঠিত হয়।

 

 

পথ সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ অতিথি হিসেবে এবি পার্টির রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক। সভাপতি হিসেবে বক্তব্য দেন, এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ নজরুল ইসলাম খাঁন। সঞ্চালনা করেন কুড়িগ্রাম জেলার সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল। এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।পথসভায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “ফুলের মতো পবিত্র মানুষগুলোই আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা সংসদে গিয়ে আপনাদের কথা ভুলে গেছে। কীটনাশক ও সার বিক্রির টাকায় আমার কৃষকের ভবিষ্যত বিক্রি করে দিয়েছে। চাউল ডালের ন্যায্য মুল্য নির্ধারণ না করতে পারার কারনে কুড়িগ্রামের কৃষকদের সম্মানিত জীবনযাপনের বদলে ঢাকা শহরের রিকশা চালকে পরিণত করেছে। আমি সেই সব কৃষক ভাইদেরকে বলতে চাই পুরাতন রাজনীতি ভুলে গিয়ে নতুন রাজনীতি করতে হবে।”

 

 

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, “নতুন রাজনীতি অবশ্যই করতে হবে, যদি আপনারা আপনাদের ভাগ্য বদলাতে চান। এটা আপনাদের চয়েজ। যে আপনারা আপনাদের অধিকার ফিরিয়ে পেতে চান। নাকি দাসত্বের জীবন চান। নাকি জিন্দাবাদের রাজনীতি চান। যদি আপনারা গুন্ডাদেরকে নির্বাচিত করেন তাহলে সারাজীবন ভুগতে হবে।”

 

 

তিনি আরও বলেন, “বাংলাদেশের পতাকার প্রতি সবার দ্বায়বদ্ধতা রয়েছে। আমরা সবাই মিলে লড়াই করে, সংগ্রাম করে পরিবর্তনের রাজনীতিটা ফিরিয়ে নিয়ে আসবো। এলাকাবাসীর প্রতি আমার উদার্ত্ত আহবান এবি পার্টির ছায়াতলে আসেন। নতুন করে বাংলাদেশ বদলে দেবার রাজনীতিটা আমরা করি। বিবেকের রাজনীতি করি, ভোট বেচাকেনার রাজনীতি বাদ দিয়ে সেবার রাজনীতি করি। আপনার অধিকারের লড়াইয়ের রাজনীতিটা করি৷ কুড়িগ্রামের উন্নয়নে সৎ ও মানবিক প্রার্থী ডাঃ নজরুল ইসলামকে নির্বাচিত করতে হবে। তিনি গরীবের ডাক্তার।”

 

 

পরে বিকেল ৪টার দিকে পথসভা করার লক্ষ্যে কুড়িগ্রাম সদর উপজেলার শুলকুর বাজার এলাকার উদ্দেশ্যে রওনা দেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।