শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Headline
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ
ভিডিও নিউজ
নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন
গাজীপুরের কালিয়াকৈরে পৌর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
/ ১৪০ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১:২১ অপরাহ্ন

 

 

দেলোয়ার হোসেন বাবলু, টঙ্গী, গাজীপুরঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির প্রস্তুতি জোরদার করতে গাজীপুরের কালিয়াকৈরে পৌর বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

 

শুক্রবার বিকালে (২৪ অক্টোবর ২০২৫) কালিয়াকৈর পৌর বিএনপির আয়োজনে সফিপুর মালেক মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

 

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি মোঃ হেলাল উদ্দিন, এবং পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইজুদ্দিন আহমেদ।

 

 

সম্মেলনে সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ দেওয়ান মোয়াজ্জেম হোসেন এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রিয়াজ উদ্দিন।

 

 

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, “আগামী জাতীয় নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নির্বাচন নয়; এটি রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের লড়াই। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।”

 

 

তিনি আরও বলেন, “দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ পরিবর্তন চায়, বিএনপি সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত।”

 

 

অন্যান্য বক্তারা সরকারের দমন-পীড়নের নিন্দা জানিয়ে বলেন, দেশে একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।