
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেছেন, দেশে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে সৎ, শিক্ষিত ও আদর্শ নেতৃত্বের বিকল্প নেই। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেই একজন প্রকৃত জননেতা দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারেন।
শুক্রবার (২৪অক্টোবর) ৩৮ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের উদ্যোগে চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী শফিউল আলমের সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশিষ্ট সমাজ সেবক জাকির হোসেনের সভাপতিত্বে উক্ত বৈঠকে প্রধান বক্তার হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ শফিউল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইপিজেড থানা আমীর আবুল মোকাররম, বন্দর থানা আমীর মাহমুদুল আলম।
উক্ত বৈঠকে আরও বক্তব্য রাখেন, জামায়াত নেতা হাবিবুর রহমান, মোহাম্মদ হোসেন ইকবাল , ইয়াকুব আলী, মাওলানা আব্দুল করিম, দাউদ কামাল, আনোয়ার হোসেন, হাফেজ আতাউল্লাহ,আব্দুল্লাহ ওমর বাহাদুর, মনজুরুল আলম প্রমুখ।
বৈঠকে বক্তারা বলেন, শফিউল আলম একজন সৎ, নিবেদিতপ্রাণ ও জনগণপ্রেমী নেতা। তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বক্তারা আসন্ন নির্বাচনে শফিউল আলমকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবক, ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



