বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Headline
নিখোঁজের ৫৪ বছর পর ফিরে এসেছেন নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা সৈয়দ আহম্মেদ নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য় টাউন হল সভা অনুষ্ঠিত জামায়াতে ইসলামী কবিরহাট উপজেলা শাখার উদ্যোগে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে এক আন্তরিক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত  ডোনাল্ড ট্রাম্পের পর এবার নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে দেখা মিললো, নেতানিয়াহুর ডোনাল্ড ট্রাম্প সাড়ে তিন লাখ টাকায় বিক্রি নোয়াখালীর চাটখিলে পীর সাহেব চরমোনাইয়ের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক নোয়াখালী সদরে অভিযান চালিয়ে চুরি হওয়া তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মানবাধিকার শান্তি পদক পেয়েছেন সাংবাদিক মোঃ হাবিবুর রহমান
ভিডিও নিউজ
নিখোঁজের ৫৪ বছর পর ফিরে এসেছেন নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা সৈয়দ আহম্মেদ নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য় টাউন হল সভা অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্পের পর এবার নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে দেখা মিললো, নেতানিয়াহুর ডোনাল্ড ট্রাম্প সাড়ে তিন লাখ টাকায় বিক্রি গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত পটুয়াখালীর কুয়াকাটায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার শেরপুরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত এমপি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিয়ের ১০ বছর পর ৭ সন্তানের জন্ম, বাঁচানো গেলো না কাউকেই বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই
ময়মনসিংহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 
/ ৭৭ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহঃ

ময়মনসিংহে গণভোট আয়োজন ও ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বেলা ৩টা ৩০ মিনিটে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ময়মনসিংহ মহানগর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

 

সমাবেশে সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগর আমীর ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বিগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার।

 

 

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। অন্যথায় দেশবাসী তা মেনে নেবে না। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।”
তিনি আরও অভিযোগ করেন, “একটি বিশেষ দলের লোকজন আমাদের প্রার্থীদের গণসংযোগে হামলা করছে, পোস্টার ছিঁড়ে ফেলছে ও প্রচারণায় বাধা দিচ্ছে। এসব বন্ধ না হলে পরিণতি ভালো হবে না।”

 

 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগর নায়েবে আমীর ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের প্রার্থী আছাদুজ্জামান সোহেল, জেলা নায়েবে আমীর ও ফুলবাড়িয়া আসনের প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে বড় মসজিদ, জিরো পয়েন্ট হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

 

 

মিছিলে অংশগ্রহণকারীরা “পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চাই”, “লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত কর”, “জাতীয় পার্টিসহ চৌদ্দ দল নিষিদ্ধ কর”সহ বিভিন্ন স্লোগান দেন।

 

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম ও আনোয়ার হাসান সুজন, জেলা সহকারী সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, মহানগর অর্থ সম্পাদক গোলাম মহসিন খান, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, কর্মপরিষদ সদস্য ডা. আব্দুল আজিজ, ইঞ্জি. আব্দুল বারী, মাস্টার হায়দার করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।