বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Headline
নিখোঁজের ৫৪ বছর পর ফিরে এসেছেন নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা সৈয়দ আহম্মেদ নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য় টাউন হল সভা অনুষ্ঠিত জামায়াতে ইসলামী কবিরহাট উপজেলা শাখার উদ্যোগে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে এক আন্তরিক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত  ডোনাল্ড ট্রাম্পের পর এবার নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে দেখা মিললো, নেতানিয়াহুর ডোনাল্ড ট্রাম্প সাড়ে তিন লাখ টাকায় বিক্রি নোয়াখালীর চাটখিলে পীর সাহেব চরমোনাইয়ের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক নোয়াখালী সদরে অভিযান চালিয়ে চুরি হওয়া তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মানবাধিকার শান্তি পদক পেয়েছেন সাংবাদিক মোঃ হাবিবুর রহমান
ভিডিও নিউজ
নিখোঁজের ৫৪ বছর পর ফিরে এসেছেন নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা সৈয়দ আহম্মেদ নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য় টাউন হল সভা অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্পের পর এবার নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে দেখা মিললো, নেতানিয়াহুর ডোনাল্ড ট্রাম্প সাড়ে তিন লাখ টাকায় বিক্রি গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত পটুয়াখালীর কুয়াকাটায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার শেরপুরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত এমপি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিয়ের ১০ বছর পর ৭ সন্তানের জন্ম, বাঁচানো গেলো না কাউকেই বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই
রংপুরের মিঠাপুকুরে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ৩০ জন সনাতন ধর্মাবলম্বী
/ ৭৯ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১:৫৫ পূর্বাহ্ন

 

মোঃ সাজেদুর রহমান, মিঠাপুকুর, রংপুরঃ

শনিবার (২৫ অক্টোবর) রংপুর জেলা মিঠাপুকুর উপজেলার ১৫ নং বড় হযরতপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ভোটার সমাবেশে ৩০ জন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দান করেন।

 

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী, আমির, রংপুর জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এনামুল হক, সেক্রেটারি, রংপুর জেলা শাখা। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান শিমুল, আমির, মিঠাপুকুর উপজেলা শাখা, আব্দুল জাহের নোমান, সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, মিঠাপুকুর উপজেলা শাখা।
উক্ত ভোটার সমাবেশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফজলুল হক, আমির, ১৫ নং ইউনিয়ন।

 

 

অধ্যাপক গোলাম রব্বানী বলেন ,নতুনদের অভিনন্দন জানিয়ে বলেন, “আমাদের রাজনীতি নীতি, আদর্শ ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হয়। আজকের এই সিদ্ধান্ত প্রমাণ করে, মানুষ আদর্শভিত্তিক রাজনীতির প্রতিই আস্থা রাখে।এলাকার সনাতন ধর্মাবলম্বী ৩০ জন সনাতন ধর্মাবলম্বী ভাই একত্রিত হলেন ভিন্ন এক উদ্দেশ্যে রাজনীতিতে নতুন দিগন্তের খোঁজে।

 

 

প্রধান অতিথি আরো বলেন,বিভিন্ন পেশা ও মতের মানুষের মাঝে জামায়াতের দাওয়াতি কার্যক্রম অব্যাহত আছে। আমাদের নেতাকর্মীরা প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেবে।আমি এমপি নির্বাচিত হলে কোন বৈষম্য থাকবে না, মসজিদ, মন্দির, রাস্তাঘাট,ইত্যাদি উন্নয়ন কার্যক্রম সংস্কার অব্যাহত থাকবে। আমি দুর্নীতি করবো না, দুর্নীতি করতে দিব না।সমানতালে মিঠাপুকুর উপজেলার উন্নয়ন সাধিত হবে ইনশাল্লাহ।

 

 

যোগদানকৃত সনাতন ধর্মাবলম্বীরা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের চোখেমুখে ভরসা আর আশার আলো।

 

 

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও এলাকাবাসী উপস্থিত ছিলেন। সবাই মনে করেন, এই যোগদান ভবিষ্যতে এলাকার রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। মিঠাপুকুর রাজনীতির মাঠে নতুন এক অধ্যায়ের সূচনা হলো।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।