রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
Headline
১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
ভিডিও নিউজ
১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ
সমর্থনের নামে অর্থ নয়, সমাবেশে কর্মীর দেওয়া ১০ লাখ টাকার চেক ফিরিয়ে দিলেন বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল
/ ১১৩ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১:২২ অপরাহ্ন

 

 

মো. শাহীন আলম, সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির এক কর্মীর দেওয়া ১০ লাখ টাকার চেক ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।

 

 

রবিবার বিএনপির এক কর্মসূচিতে ওই কর্মীর হাতে চেকটি ফেরত দেবেন বলে জানিয়েছেন তিনি। গতকাল শনিবার বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার বট তলায় বিএনপির ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষের পক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে এই ঘটনা ঘটে। সমাবেশে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।

 

 

সমাবেশ চলাকালে নেতাকর্মীরা ফুল ও টাকার মালা দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। এক পর্যায়ে নূর কাশেম নামের এক কর্মী মঞ্চে উঠে নির্বাচনী খরচ হিসেবে ১০ লাখ টাকার একটি চেক কামরুজ্জামান কামরুলের হাতে তুলে দেন। কামরুল তখন উপস্থিত সবার সামনে চেকটি প্রদর্শন করেন।
শনিবার রাতে সাংবাদিকদের সঙ্গে ফোনে আলাপকালে কামরুজ্জামান কামরুল বলেন, “এটি ধানের শীষের সমাবেশ ছিল। হাজারো মানুষ উপস্থিত ছিলেন। কেউ ফুল, কেউ টাকার মালা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ওই কর্মী দলের প্রতি ভালোবাসা থেকে চেকটি দিয়েছেন। আমি তাঁর ভালোবাসা গ্রহণ করব, কিন্তু চেকটি ফেরত দেব। আজ (রোববার) আমার কর্মসূচিতে তাঁর হাতে চেকটি তুলে দেব।”

 

 

দলীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আরও রয়েছেন প্রয়াত সংসদ সদস্য নজির হোসেনের স্ত্রী সালমা নজির, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও তাহিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, যুবদলের কেন্দ্রীয় সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুক্তরাজ্য বিএনপি নেতা হামিদুল হক আফিন্দী এবং ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মোতালেব খান।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।