বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে জেব্রা ক্রসিং নির্মাণে শিক্ষার্থীদের স্বস্তি নিখোঁজের ৫৪ বছর পর ফিরে এসেছেন নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা সৈয়দ আহম্মেদ নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য় টাউন হল সভা অনুষ্ঠিত জামায়াতে ইসলামী কবিরহাট উপজেলা শাখার উদ্যোগে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে এক আন্তরিক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত  ডোনাল্ড ট্রাম্পের পর এবার নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে দেখা মিললো, নেতানিয়াহুর ডোনাল্ড ট্রাম্প সাড়ে তিন লাখ টাকায় বিক্রি নোয়াখালীর চাটখিলে পীর সাহেব চরমোনাইয়ের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক নোয়াখালী সদরে অভিযান চালিয়ে চুরি হওয়া তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
ভিডিও নিউজ
নিখোঁজের ৫৪ বছর পর ফিরে এসেছেন নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা সৈয়দ আহম্মেদ নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য় টাউন হল সভা অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্পের পর এবার নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে দেখা মিললো, নেতানিয়াহুর ডোনাল্ড ট্রাম্প সাড়ে তিন লাখ টাকায় বিক্রি গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত পটুয়াখালীর কুয়াকাটায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার শেরপুরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত এমপি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিয়ের ১০ বছর পর ৭ সন্তানের জন্ম, বাঁচানো গেলো না কাউকেই বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই
গণভোট বিলম্বিত হলে নতুন বাংলাদেশের অভিযাত্রা হুমকির মুখে পড়বে–মুহাম্মদ শাহজাহান
/ ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ২:৩৫ অপরাহ্ন

 

সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রামঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জাতীয় গণভোট দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নির্ধারণের একটি ঐতিহাসিক মোড়। এই গণভোট বিলম্বিত হলে নতুন বাংলাদেশের অভিযাত্রা হুমকির মুখে পড়বে। জনগণের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

 

 

আজ (বৃহস্পতিবার) সকাল ১০ টায় দেওয়ানবাজারস্থ বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) মিলনায়তনে চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

তিনি বলেন, বাংলাদেশের জনগণ স্বাধীনতা ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশায় আছে। এজন্য গণভোটকে কেন্দ্র করে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে। কিন্তু কোনো অজুহাতে যদি এই প্রক্রিয়া বিলম্বিত বা প্রশ্নবিদ্ধ করা হয়, তাহলে তা হবে জনগণের রায় ও গণতন্ত্রের সঙ্গে প্রতারণা।

 

 

তিনি আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে দেশপ্রেমিক ন্যায়নিষ্ঠ ও ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। জামায়াতে ইসলামী সব সময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে পরিবর্তনে বিশ্বাসী। আমরা চাই, জনগণের ভোট ও মতামতই হোক রাষ্ট্র পরিচালনার একমাত্র ভিত্তি।

 

 

শেষে মুহাম্মদ শাহজাহান বলেন, আমরা বিশ্বাস করি, সুষ্ঠু ও নিরপেক্ষ গণভোটই পারে নতুন বাংলাদেশের অভিযাত্রাকে ত্বরান্বিত করতে। এজন্য সকল স্তরের দায়িত্বশীলদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

 

 

উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান, অধ্যাপক জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, রাঙামাটি পার্বত্য জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল আলীম, বান্দরবান পার্বত্য জেলা আমীর মাওলানা আব্দুস সালাম আজাদ, রাঙ্গামাটি জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, কক্সবাজার জেলা সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মিনহাজ উদ্দিন, বান্দরবান জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল, রাঙ্গামাটি জেলা সেক্রেটারি মনছুরুল হক প্রমুখ।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।