বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
Headline
আমেনা আক্তার নামে ১৬ বছরের এক স্কুল ছাত্রী কুমিল্লা থেকে নিখোঁজ হয়েছেন  ভালোবাসার টানে ময়মনসিংহ থেকে গোপালগঞ্জে তরুণী যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল এবং সাধারণ সম্পাদক রাহান  নোয়াখালীর সুবর্ণচরে ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষক জসিম উদ্দিন ও তার পরিবার সহায়তার অপেক্ষায় দিন কাটছে  জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণ মিছিল অনুষ্ঠিত 
ভিডিও নিউজ
যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে S.T.J.S.S এর উদ্যোগে যুব ইয়ুথদের সাথে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক সেশন অনুষ্ঠিত ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে, চাটখিল উপজেলা শ্রমিকদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে নার্স পেয়ারা বেগমকে দিতে হয় ৫ হাজার টাকা বীরগঞ্জে রাতের আঁধারে সরকারি ৩টি মূল্যবান আকাশমনি গাছ কাটার চেষ্টা, নসিমনসহ গাছ আটক নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ
গাইবান্ধার সাদুল্লাপুরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার আইয়ুব আলীকে নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং
/ ১৬২ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

 

 

আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৭০ বছর বয়সের এক বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনার মামলায় আসামি আইয়ুব আলীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

 

 

আজ সোমবার (৩ নভেম্বর) বিকেলে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু। গ্রেফতারকৃত আসামি আইয়ুব আলী সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা।

 

 

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ১৯ অক্টোবর সকাল ১০টার দিকে আলীনগর গ্রামের বৃদ্ধা নারী তার বাড়ির উত্তরে রাশিদুল ইসলামে হলুদের জমিতে ছাগল চড়াতে যায়। কিছুক্ষণ পর দুপুরের দিকে আসামি আইয়ুব আলী ওই বৃদ্ধাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় বৃদ্ধার ছেলে বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন। তখন থেকে ধর্ষক আইয়ুব আলী আত্মগোপন যান। এ আসামিকে গ্রেফতার অভিযান অব্যাহত রাখার একপর্যায়ে রবিবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগরের মোহাম্মদপুর থানাধীন ইত্যাদির মোড় নামক এলাকা থেকে আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়েছে।

 

 

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম বলেন, অত্যন্ত গুরুত্ব সহকারে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। ইতোমধ্যে ধর্ষণের শিকার বৃদ্ধার ডাক্তারি পরীক্ষাসহ আনুষঙ্গিক কার্যাদি সম্পন্ন করা হয়েছে।

 

 

এদিকে ধর্ষক আইয়ুব আলী গ্রেফতার হওয়ায় মামলার বাদী ও ধাপেরহাট এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। পুলিশের এমন কঠোর ভৃমিকায় পুলিশের প্রতি সাধারন মানুষের আস্থা বিশেষ করে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীবের প্রশংসা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। পুলিশ ইচ্ছে করলেই অনেক কিছুই সম্ভব তা আবার প্রমানিত হলো।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।