বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
Headline
আমেনা আক্তার নামে ১৬ বছরের এক স্কুল ছাত্রী কুমিল্লা থেকে নিখোঁজ হয়েছেন  ভালোবাসার টানে ময়মনসিংহ থেকে গোপালগঞ্জে তরুণী যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল এবং সাধারণ সম্পাদক রাহান  নোয়াখালীর সুবর্ণচরে ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষক জসিম উদ্দিন ও তার পরিবার সহায়তার অপেক্ষায় দিন কাটছে  জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণ মিছিল অনুষ্ঠিত 
ভিডিও নিউজ
যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে S.T.J.S.S এর উদ্যোগে যুব ইয়ুথদের সাথে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক সেশন অনুষ্ঠিত ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে, চাটখিল উপজেলা শ্রমিকদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে নার্স পেয়ারা বেগমকে দিতে হয় ৫ হাজার টাকা বীরগঞ্জে রাতের আঁধারে সরকারি ৩টি মূল্যবান আকাশমনি গাছ কাটার চেষ্টা, নসিমনসহ গাছ আটক নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ ও ফেন্সিডিল আটক
/ ৭৬ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন

 

 

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ান(৫৯ বিজিবি) কর্তৃক সোনামসজিদ বিওপি ও শিয়ালমারা বিওপির বিশেষ দল পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণের মাদক আটক করেছে।

 

 

বিজিবি মহাপরিচালক মহোদয় এবং সকল পর্যায়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে প্রতিটি বিজিবি সদস্য সজাগ ও তৎপর রয়েছে। একই ধারাবাহিকতায় অদ্য (৭ নভেম্বর) শুক্রবার মধ্যরাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সোনামসজিদ বিওপি ও শিয়ালমারা বিওপি কর্তৃক দুটি অভিযান পরিচালনা করা হয়।

 

 

প্রথম অভিযানে রাত আনুমানিক সাড়ে বারো ঘটিকায় সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের উত্তরে অবস্থিত মোজাম্মেল এর আমবাগানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ২৪ বোতল ভারতীয় মদ (Officer’s Choice) আটক করতে সক্ষম হয়।

 

 

এছাড়া অপর অভিযানে রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে শিয়ালমারা বিওপি’র আরেকটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৮ হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দাইপুকুরিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।

 

 

বর্তমানে আটককৃত মাদকদ্রব্যগুলো জিডি করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। এই ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে। এছাড়া প্রতিবেশী দেশ থেকে যে কোন ধরনের অবৈধ চোরাচালানী মালামালসহ মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সর্বদা সজাগ রয়েছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।