শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Headline
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ
ভিডিও নিউজ
নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন
জয়পুরহাটে জাতীয় নাগরিক পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত
/ ১০০ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৭:৩১ পূর্বাহ্ন

 

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাটঃ

জয়পুরহাট জেলা জাতীয় নাগরিক পার্টির পাঁচ থানার নেতৃবৃন্দের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মোঃ আশরাফুল ইসলাম, জয়পুরহাট জেলার ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার গোলাম কবির, সদরের প্রধান সমন্বয়কারী সাংবাদিক ইসমাইল হাদি, জেলা সদস্য সচিব জহুরা বেগম, প্রস্তাবিত জেলা যুবশক্তির আহ্বায়ক মাওলানা ইমরান হোসেন, সদস্য সচিব গোলাপ হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

সভায় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মোঃ আশরাফুল ইসলাম বলেন, আগামী দিনের জয়পুরহাটের নেতৃত্বে আপনারাই মূল ভূমিকা পালন করবেন। রাজনৈতিক ফ্যাক্টর হিসেবে কাজ করতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দুর্নীতি উৎপাটনে অগ্রণী ভূমিকা নিতে হবে। সংগঠনের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ে কার্যক্রম শক্তিশালী করতে হবে।

 

 

তিনি আরও আহ্বান জানান, যারা আগামী দিনের সুস্থ ধারার রাজনীতি করতে চান, তারা জাতীয় নাগরিক পার্টিতে দলে দলে যোগ দিন।

 

 

সভায় ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার গোলাম কবির বলেন, জেলাকে শক্তিশালী সাংগঠনিক রূপ দিতে সবার সম্মিলিত ভূমিকা প্রয়োজন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই জয়পুরহাট হবে জাতীয় রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি আরও বলেন,

 

 

জাতীয় রাজনীতিতে প্রথমে সংস্কার, বিচার ও সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করতে হবে—এর আগে কোনো নির্বাচন হওয়া উচিত নয়। জনগণের রক্ত কোনো রাজনৈতিক দলের ক্ষমতার আসনে বসার জন্য নয়, এটি ন্যায়ের প্রতিষ্ঠার জন্য।

 

 

সভায় যুবশক্তির আহ্বায়ক মনোনয়নপ্রাপ্ত মাওলানা ইমরান হোসেন বলেন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় যুবশক্তিকে আরও গতিশীল করা হবে। বিভিন্ন দপ্তর ও কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আমাদের লক্ষ্য। তিনি সকল তরুণ ও আগ্রহী যুবকদের জাতীয় যুবশক্তিতে যোগদানের আহ্বান জানান।

 

 

সভা শেষে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জয়পুরহাট জেলা জাতীয় নাগরিক পার্টি ও যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম জোরদারের অঙ্গীকারের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।