রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
Headline
১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
ভিডিও নিউজ
১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ
বিএনপিই গণতন্ত্র ফিরিয়ে এনেছে–পুতুল
/ ১২৩ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৭:৫০ পূর্বাহ্ন

 

 

হাসান আলী সোহেল, নাটোরঃ
বাগাতিপাড়া থানা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মিডিয়া সেলের সদস্য, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, যতবার বাংলাদেশের গণতন্ত্র হরণ করা হয়েছে, ততবারই বিএনপির হাত ধরেই বাংলাদেশের গণতন্ত্র ফিরে এসেছে।

 

 

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

 

পুতুল আরও বলেন, ৭ নভেম্বরের তাৎপর্য থেকে বাংলাদেশের জনগণ বহু বছর দূরে রাখা হয়েছিল। সিপাহী ও জনগণের অবিস্মরণীয় বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পথে পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। বাংলাদেশে যতবার গণতন্ত্র এসেছে, তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরে এসেছে।

 

 

তিনি আরও বলেন, ১৯৭১ সালের পরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু ১৯৭৫ সালে বাকশাল কায়েম করে আবারও গণতন্ত্রকে অবরুদ্ধ করা হয়েছিল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে দেশে গণতন্ত্র ফিরে এসেছিল। পরবর্তীতে সেই গণতন্ত্র আবারও অবরুদ্ধ হয়েছিল স্বৈরাচারী এরশাদের আমলে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে পুনরায় গণতন্ত্র ফিরে আসে। সাম্প্রতিক ফ্যাসিবাদী সরকারের আমলে আবারও গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি হয়েছে। দেশের নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।

 

 

অনুষ্ঠান শেষে বাগাতিপাড়া থানা বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

 

 

এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব হাফিজুর রহমান, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন, নেকবর হোসেন রশিদ চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাতাব উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

 

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।