মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে অতিরিক্ত টোল আদায় এবং দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত নিউইয়র্কে যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সঙ্গে সাবেক ভিপি ব্যারিস্টার মনির হোসেন কাজলের শুভেচ্ছা বিনিময় ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন 
ভিডিও নিউজ
সুনামগঞ্জে অতিরিক্ত টোল আদায় এবং দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন
দিনাজপুর–১ আসনে ধানের শীষের পক্ষে শ্রমিক দলের গণসংযোগ
/ ১১৮ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:০৮ পূর্বাহ্ন

 

 

 

 

মোজাম্মেল হক, বীরগঞ্জঃ

দিনাজপুরের (বীরগঞ্জ–কাহারোল) নিয়ে গঠিত দিনাজপুর–১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মঞ্জুরুল ইসলাম এর পক্ষে গণসংযোগ করেছেন উপজেলা ও ইউনিয়ন শ্রমিক দলের নেতাকর্মীরা।

 

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়নের চকপাতলা গ্রামের বাজার ও আশপাশের পাড়া–মহল্লায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

 

গণসংযোগে নেতৃত্ব দেন, বাংলাদেশ শ্রমিক দল বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আজাহারুল ইসলাম রাজা, সদস্য সচিব মোঃ খাইরুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ জসিম ইসলাম, এছাড়াও উপজেলা ও ইউনিয়ন শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও পথচারীদের সঙ্গে কথা বলে তাঁদের কাছে দোয়া ও সমর্থন চান নেতৃবৃন্দ।

 

গণসংযোগে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।