বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Headline
কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিল থেকে রেশমা আক্তার নামে দুই সন্তানের জননী নিখোঁজ হয়েছেন নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার চাটখিল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন, আহবায়ক মুরাদ সদস্য সচিব রাকিব বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ,  ধামরাইয়ে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক এবং বীরগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত, পাঁচবিবিতে স্কুল ছাত্রীরা পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী এবং সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছেন বিজিবি নোয়াখালী ও কিশোরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বীরগঞ্জের ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ ৮৪ দোকান উচ্ছেদ আজ বিশ্ব হাত ধোয়া দিবস
ভিডিও নিউজ
কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ,  ধামরাইয়ে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক এবং বীরগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত, পাঁচবিবিতে স্কুল ছাত্রীরা পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী এবং সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছেন বিজিবি নোয়াখালী ও কিশোরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বীরগঞ্জের ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ ৮৪ দোকান উচ্ছেদ চাটখিলে জামায়াতের কর্মী সম্মেলন, নিজ অর্থায়নে লাকির রাস্তা মেরামত এবং সরকারি দপ্তরে পরিচ্ছন্নতা, সিসি ক্যামেরা ও বায়োমেট্রিক হাজিরা নোয়াখালীতে পৃথক ঘটনায় দুইজন গুলিবিদ্ধ। নোয়াখালীতে পানিতে ডুবে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডাক্তার সংকট ২৫৯টি, ঘিওরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা অনুষ্ঠিত
বিজেএসএ নির্বাচনে সদস্য হলেন ঠাকুরগাঁও লিগ্যাল এইড অফিসার মজনু মিয়া
/ ৫৭৫ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৫:২৫ অপরাহ্ন

 

 

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁওঃ

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন (বিজেএসএ) ২০২৬ মেয়াদের নির্বাহী কমিটি নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. মজনু মিয়া।

 

 

মঙ্গলবার বিকাল ৩টা থেকে ই-মেইলের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়ে চলে রাত পৌনে ৮টা পর্যন্ত। পরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র জেলা জজ মো. নূরে আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

 

 

এ নির্বাচনে ২হাজার ১৩৮জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৮৯০ জন। মোট ভোটের ৮৮ শতাংশই জমা পড়ে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে বিবেচিত হচ্ছে।

 

 

বিজয়ী হিসেবে ঘোষণা পাওয়ার পর মো. মজনু মিয়া সহকর্মীদের ধন্যবাদ জানান এবং বিচার বিভাগের মর্যাদা ও পেশাগত উন্নয়নে কাজ করার সংকল্প ব্যক্ত করেন।

 

 

স্থানীয় ব্যবসায়ী আব্দুল হাকিম বলেন, মজনু স্যার যে নির্বাচিত হয়েছেন, এটা ঠাকুরগাঁওয়ের জন্য গর্বের ব্যাপার। তিনি এখানকার মানুষকে খুব কাছ থেকে বোঝেন। আশা করি, নতুন দায়িত্বে থেকেও জেলার মানুষের কথা মাথায় রাখবেন।

 

 

সরকারি কলেজের কয়েকজন শিক্ষার্থী বলেন, লিগ্যাল এইডের কাজে আমরা স্যারের আন্তরিকতা দেখেছি। বড় পরিসরে কাজ করার সুযোগ পাওয়ায় ভালো লাগছে। এতে সাধারণ মানুষের উপকার আরও বাড়বে বলে মনে করি। মজনু স্যারের নির্বাচিত হওয়া তরুণদেরও অনুপ্রাণিত করবে। পরিশ্রম করলে যে স্বীকৃতি আসে-এটাই তার উদাহরণ।

 

 

নির্বাচিত হওয়ার পর মো. মজনু মিয়া বলেন, সহকর্মীদের বিশ্বাস ও সমর্থনের প্রতি কৃতজ্ঞ। এই দায়িত্ব শুধু সম্মান নয়, আরও বড় এক দায়বদ্ধতা। বিচার বিভাগের পেশাগত উন্নয়ন, নৈতিক মান রক্ষা এবং সেবার মান বাড়ানোর জন্য সম্মিলিতভাবে কাজ করতে চাই।ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি আমার বিশেষ ভালোবাসা আছে। তাদের বিশ্বাসকে শক্তি হিসেবে নিয়েই সামনে এগোব।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Posts

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।