বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Headline
বিশ্বকাপ ফুটবল ২০২৬, দেখে নিন কে কোন গ্রুপে ২০২৬ বিশ্বকাপের জন্য নতুন কিছু নিয়ম ঘোষণা করেছে ফিফা  বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের গেট বন্ধ করায়, অতিরিক্ত পথ পাড়ি দিয়ে দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ আলোচনার মাধ্যমে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামে ফিরতে পারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর  কেরানীহাটে জ্বালানি তেলের তীব্র সংকটে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তি চরমে নেত্রকোনার বারহাট্টার কোর্টে এফিডেফিট করে কেনা জমির দলিল না দেওয়ার অভিযোগ তৃতীয় লিঙ্গের নাটোরের সিংড়ায় তেল মজুদ করে বিপাকে ব্যবসায়ী, ইউএনও’র জরিমানা ১ লাখ টাকা কচুশাখের উপকারীতা কসবা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ী ও জিরা উদ্ধার
ভিডিও নিউজ
বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের গেট বন্ধ করায়, অতিরিক্ত পথ পাড়ি দিয়ে দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী কেরানীহাটে জ্বালানি তেলের তীব্র সংকটে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তি চরমে নেত্রকোনার বারহাট্টার কোর্টে এফিডেফিট করে কেনা জমির দলিল না দেওয়ার অভিযোগ তৃতীয় লিঙ্গের কসবা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ী ও জিরা উদ্ধার দিনাজপুরে একটি বাসা থেকে ৩৮০ লিটার তেলসহ ১ জন আটক [  ] বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মোটরসাইকেল আরোহীকে জরিমানা নোয়াখালী বিভাগ বাস্তবায়ন ও কুমিল্লার সাইবার হামলার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত নোয়াখালীর সুবর্ণচরে বন্ধুর বিয়েতে অকটেন উপহার কালিহাতীর ঝিনাই নদীর তীরে মহা অষ্টমীর স্নান উৎসব পালিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন
/ ১৩৪ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৪:৩০ অপরাহ্ন

 

 

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে। বড়দিন উপলক্ষে বুধবার সন্ধ্যা থেকে গোবিন্দগঞ্জ উপজেলার সাত ইউনিয়নের ৫২টি গীর্জায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের আদমপুর লূথারেণ গির্জায় বড়দিনের বিশেষ প্রার্থনা, কেক কর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

বড়দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কর্তন করেন স্থানীয় সরকার গাইবান্ধার উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিন্দার আলী।

 

 

এসময় খ্রিস্টান নেত্রী এমিলি হেম্ব্রম, খ্রিস্টান নেতা ডা. ফিলিমন বাস্কে, আদমপুর লুথারেণ চার্চের পরিচালক সেফানিয়েল বেসরা, এলিয় হেম্ব্রম, জোনা হেম্ব্রম, ফিলিমন হেম্ব্রম, রামচন্দ্র মার্ডিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

 

এছাড়া রামপুর, জয়পুর ও মাদারপুরসহ অন্যান্য খ্রিষ্টান সম্প্রদায়ের গীর্জাতেও অনুরূপভাবে প্রার্থনা, কেক কর্তন, নাচগান ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে এ পবিত্র দিনটি পালন করা হয়। বড়দিন উপলক্ষে আদিবাসীদের বাড়িতে বাড়িতে নানা ধরণের খাওয়ার আয়োজন, নতুন কাপড়ে সজ্জিত হয়ে আত্মীয়-স্বজনের বাড়িতে যাতায়াতের উৎসবের অংশ ছিল।

 

 

খ্রিস্টান নেত্রী এমেলি হেম্ব্রম বলেন, আজকের এই দিনটির জন্য আমরা সারাবছর অপেক্ষা করি। এদিন আমাদের সবার বাড়িতে শিশুরা আনন্দ মুখরিত হয়ে থাকে উৎসব পালন করার জন্য। এবার আমরা সৃষ্টিকর্তার কাছে দেশের কল্যাণ এবং মানুষের মঙ্গল কামনায় এ প্রার্থনাই করেছি।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।