রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Headline
লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎
ভিডিও নিউজ
নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে
নড়াইল-১ আসনে স্থগিত হওয়া দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
/ ২১৭ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ৭:৫৮ পূর্বাহ্ন

 

 

 

উজ্জ্বল রায়, নড়াইল থেকেঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় ৯৩ নড়াইল-১ আসনে স্থগিত হওয়া দুই প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী মো. মিল্টন মোল্যা এবং স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি. এম. নাগিব হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

 

 

শনিবার (৩ জানুয়ারি) বিকেলের দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম এ ঘোষণা দেন। এর আগে এদিন বেলা সাড়ে ১১ টায় দুই প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়।

 

 

নড়াইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম জানান, জাতীয় পার্টির প্রার্থী মো. মিল্টন মোল্যা, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি. এম. নাগিব হোসেনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছিলো। পরে মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থীদের প্রয়োজনীয় কাগজ দাখিল সাপেক্ষে তাদেরকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া দাখিলকৃত মনোনয়নপত্র যথাযথ থাকায় নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

 

 

এদিকে নড়াইল-১ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল করা হয় এর মধ্যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, স্বতন্ত্র প্রার্থী সাকিব আল হাসান, লেফটেন্যান্ট কর্ণেল (অব:) মো. সাজ্জাদ হোসেন, এস এম সাজ্জাদ হোসেন, আসজাদুর রহমান মিঠু, উজ্জল মোল্যা, মাহফুজা বেগম, গাজী মাহবুয়ার রহমান ইমরান, সুকেশ সাহা আনন্দ, গাজী খালেদ আশরাফ মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
স্থগিত দুই প্রার্থীর মনোনয় বৈধ ঘোষণার পর এ নিয়ে সংসদীয় ৯৩ নড়াইল-১ আসনে ১৫ জনের মধ্যে মোট ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। অন্যদিকে ও ৯৪ নড়াইল-২ আসনে ৯ জনের মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণার পর দুটি আসনে মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হলো। এছাড়া নড়াইল-১ আসনের ১০ জন এবং নড়াইল-২ আসনে ৩ জনসহ মোট ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

 

উল্লেখ্য, নড়াইলের দুইটি আসনে মোট ২৫ জন মনোনয়পত্র নেন এর মধ্যে নির্ধারিত সময়ে নড়াইল-১ আসনে ১৫ জন প্রার্থী এবং নড়াইল-২ আসনে ৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।