
মোঃ মুনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জঃ
তিন বারের সাবেক প্রধানমন্ত্রী আমাদের সকলের প্রিয় মমতাময়ী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার বিকালে রহনপুর আহম্মদী
বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রহনপুর স্বেচ্ছাসেব দলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর পৌর স্বেচ্ছাসেবক দল নির্বাচনী আহবায়ক মির্জা হাসামাউল হাসান ডাবলু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জামিউল হক সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি। বক্তব্য রাখেন রহনপুর পৌর সাবেক কাউন্সিলর ও নির্বাচনী আহবায়ক আশরাফুল হক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক অকিউল রহমান অকিল, রহনপুর পৌর সাবেক কাউন্সিলর সাদিকুল ইসলাম ও সাবেক কাউন্সিলর ইউসুফ আলী প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন রহনপুর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান।



