বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
Headline
গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে  রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের রায়ে ৬ মাসের কারাদণ্ড চাঁদপুরের কচুয়ায় ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার মেহেদী হাসান গ্রেফতার রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে দলীয় ভোটারদের ভোট কেনাবেচার অভিযোগ বিএনপির প্রার্থীর, পুনঃনির্বাচনের দাবি চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি, ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায় নোয়াখালীর চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা ছেলের মৃত্যু
ভিডিও নিউজ
রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি, ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায় চট্টগ্রামের বাইজিদে মাদক কারবারীদের হামলায় গুরুতর আহত সাংবাদিক রাজীব আহমেদ সুনামগঞ্জ জেলায় মদ, জুয়া ও ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর নির্দেশে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন দিনাজপুরের বীরগঞ্জের হিরামনী চাপাপাড়া হরিমন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলের মাদক কারবারি ববিতার বিলাসবহুল আস্তানায় পুলিশের অভিযান
নড়াইলের কালিয়ায় অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়
/ ২০০ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

 

 

উজ্জ্বল রায়, নড়াইলঃ

নড়াইলের কালিয়ায় অবৈধ জাল জব্দ করে বিনষ্ট। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন–১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী এলাকার কলাবাড়িয়া ইউনিয়নের নলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

 

 

রবিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে নড়াগাতী থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

 

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার অভিযান চলাকালে নলিয়া নদীতে অবৈধভাবে ব্যবহৃত বিভিন্ন প্রকার নিষিদ্ধ জাল শনাক্ত করা হয়। এ সময় নদী থেকে মোট সাতটি চায়না দুয়ারি জাল ও ৫টি চরঘেরা জাল জব্দ করা হয়। এসব জাল নদীর স্বাভাবিক মাছের প্রজনন প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করার পাশাপাশি জলজ জীববৈচিত্র্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছিল। পরে উদ্ধার করা অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ অভিযানের মাধ্যমে নদীতে মাছের অবাধ চলাচল নিশ্চিত করার পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

 

এ বিষয়ে কালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস বলেন, অবৈধ ও নিষিদ্ধ জাল ব্যবহারের ফলে নদী ও খালের মাছের বংশবিস্তার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তিনি জেলেদের নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।