সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
Headline
পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সুনামগঞ্জে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন। দিনাজপুরে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মেহেরপুর মুজিবনগর উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত এ্যাটের্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজল এবং বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ ব্যারিস্টার মনির হোসেন কাজল এর সাথে সৌজন্য সাক্ষাৎ নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিজ ইয়াবাসহ এক জন আটক, সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ, নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি, বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিল থেকে রেশমা আক্তার নামে দুই সন্তানের জননী নিখোঁজ হয়েছেন নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার
ভিডিও নিউজ
পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সুনামগঞ্জে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন। দিনাজপুরে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিজ ইয়াবাসহ এক জন আটক, সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ, নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি, বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ,  ধামরাইয়ে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক এবং বীরগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত, পাঁচবিবিতে স্কুল ছাত্রীরা পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী এবং সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছেন বিজিবি নোয়াখালী ও কিশোরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বীরগঞ্জের ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ ৮৪ দোকান উচ্ছেদ
গাইবান্ধার পলাশবাড়ীর জনসভায় উত্তরবঙ্গের উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন আমীর ডা. শফিকুর রহমান
/ ৩৬২ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

 

 

 

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

দশ দলীয় জোট ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন ডা: শফিকুর রহমান। সেই সাথে চলো একসাথে গড়ি বাংলাদেশ এই শ্লোগান কে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ২৪ জানুয়ারি শনিবার সকাল ৯টা পলাশবাড়ী এস.এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য শেষে গাইবান্ধা জেলার ৫ টি আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন ও পরিচয় তুলে ধরেন জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। এ জনসভায় তিনি গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান।

 

 

গাইবান্ধা-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু এর সভাপতিত্বে এ জনসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম। এতে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম সরকার, গাইবান্ধা-২ (সদর) আসনের মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর মোঃ আব্দুল করিম, গাইবান্ধা-৫ (সাঘাটা ফুলছড়ি) আসনের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়ারেছ,গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ছাত্র বিভাগ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গাইবান্ধা জেলা শাখার ও উপজেলা শাখাসমূহের স্থানীয় নেতৃবৃন্দ।

 

 

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শফিকুর রহমান বলেন, “রংপুর বিভাগ বাংলাদেশের শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত। অথচ দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রংপুর বিভাগের প্রতিটি জেলার নদী গুলোকে শাসন নয়, আপন করে নিয়ে আদর যন্ত্রে লালন পালন করে কৃষি ও জনজীবনের স্থায়ী সুরক্ষা নিশ্চিত করা হবে।”তিনি আরও বলেন, কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে পর্যায়ক্রমে কৃষি বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে মেডিকেল কলেজ স্থাপন করা হবে। এতে করে একদিকে যেমন উচ্চশিক্ষার সুযোগ বাড়বে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে।
গাইবান্ধার সার্বিক উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, বালাশীঘাটে সেতু নির্মাণ, গোবিন্দগঞ্জে ইপিজেড কার্যক্রম চালুসহ যোগাযোগ ও শিল্পখাতে যুগান্তকারী প্রকল্প গ্রহণ করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলে নতুন নতুন কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে।

 

 

সভায় ডাঃ শফিকুল ইসলাম জানান, “আমরা ভাতা নির্ভর সমাজ চাই না। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে যুবকরা ভিক্ষুক নয়—কর্মসংস্থান ও দক্ষতার মাধ্যমে আত্মমর্যাদাশীল নাগরিক হিসাবে গড়ে উঠবে।” দেশে চলমান চাঁদাবাজি, জুলুম ও দুর্নীতির রাজনীতি বন্ধ করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। জনগণের সমর্থন পেলে জামায়াতে ইসলামী গাইবান্ধাসহ পুরো রংপুর বিভাগকে একটি উন্নয়ন, ন্যায় ও কর্মসংস্থানমুখী অঞ্চলে পরিণত করতে কার্যকর ভূমিকা রাখবে। এ সময় জেলা ও উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা, পেশাজীবী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জনসভাকে কেন্দ্র করে মাঠ ও আশপাশের এলাকায় নির্বাচনী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Posts

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।