শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Headline
বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশনে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজ অর্থে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদল নেতা সুজন মাহমুদ নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে আলোচনা সভা এবং প্রবন্ধ উপস্থাপন বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একই কক্ষে দুই ঘণ্টা অবস্থান এবং পরে একসঙ্গে পলাতক নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন
ভিডিও নিউজ
বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশনে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজ অর্থে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদল নেতা সুজন মাহমুদ নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে আলোচনা সভা এবং প্রবন্ধ উপস্থাপন বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একই কক্ষে দুই ঘণ্টা অবস্থান এবং পরে একসঙ্গে পলাতক নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বিএনপির নির্বাচনী তৎপরতা জোরদারে প্রধান কার্যালয়ের উদ্বোধন
/ ২৪৬ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৯:১১ পূর্বাহ্ন

 

 

 

ঠাকুরগাঁও থেকে হাসিনুজ্জামান মিন্টুঃ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আসন্ন নির্বাচনী প্রস্তুতিকে আরও সুসংহত ও কার্যকর করতে উদ্বোধন করা হয়েছে উপজেলা পর্যায়ের প্রধান নির্বাচনী কার্যালয়। শনিবার রাত ৯টায় মুক্তা মার্কেট সংলগ্ন সিনেমা হল এলাকার একটি ভবনে এ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও–৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহিদুর রহমান জাহিদ বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি মাঠপর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তিনি আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই দলের শক্তির মূল ভিত্তি, তাদের সক্রিয়তা ছাড়া কোনো আন্দোলন বা নির্বাচন সফল হতে পারে না।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ। তিনি বলেন, বিএনপির প্রতি জনগণের আস্থা দিন দিন বাড়ছে এবং সেই আস্থার প্রতিফলন ঘটাতে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

 

 

এছাড়া সভায় বক্তব্য রাখেন রানীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, পৌর বিএনপির সভাপতি সাবেক অধ্যক্ষ শাহাজান আলী, পৌর সাধারণ সম্পাদক মহসিন আলীসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা জানান, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে ততই সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে বিএনপির রাজনৈতিক বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।