শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Headline
বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়–আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২১৩, জামায়াতে ইসলামী ৬৮, এনসিপি ৬, সতন্ত্র ৮ আসনে বিজয়ী  কক্সবাজার-১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী, সালা উদ্দিন আহম্মেদ এর লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান লক্ষীপুর-৪ আসনে জেএসডি মনোনীত এমপি প্রার্থী তানিয়া রব এর পক্ষে ভোট চাইলেন কবি সাহানা সুলতানা নোয়াখালী-১ আসনের সোনাইমুড়ীর ৯নং দেওটি ইউনিয়নের বাগপাচরা কেন্দ্রে ভোট গ্রহনের প্রস্তুতির কাজ চলছে ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী, ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির মিছিলে জনতার ঢল কেন্দ্র দখল করতে আসলেই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে সুষ্ঠু নির্বাচন হলে রাষ্ট্র সংস্কারের পথ খুলবে–মির্জা ফখরুল রংপুরের মিঠাপুকুরে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে জনতার ঢল  নোয়াখালী-১ আসনের পরানপুরে ধানের শীষের গণমিছিল অনুষ্ঠিত
ভিডিও নিউজ
বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়–আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার-১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী, সালা উদ্দিন আহম্মেদ এর লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান লক্ষীপুর-৪ আসনে জেএসডি মনোনীত এমপি প্রার্থী তানিয়া রব এর পক্ষে ভোট চাইলেন কবি সাহানা সুলতানা ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী, ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির মিছিলে জনতার ঢল কেন্দ্র দখল করতে আসলেই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে নোয়াখালী-১ আসনের পরানপুরে ধানের শীষের গণমিছিল অনুষ্ঠিত নোয়াখালী-১ আসনে দাঁড়িপাল্লার গণমিছিল অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলের পরানপুর ও কাঁকড়াপাড়ায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন ব্যারিস্টার মনির হোসেন (কাজল) নোয়াখালী-৩ আসনে জেএসডি মনোনীত এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার উঠান বৈঠক অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষে গণ মিছিলে জনতার ঢল
নান্দাইলে বিডিপি’র চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চানের ফুলকপি’র সমর্থনে জনসভায় হাজারো মানুষের ঢল
/ ২৭ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

 

 

 

হুমায়ুন কবির, নান্দাইল, ময়মনসিংহঃ 

ময়মনসিংহ-৯ নান্দাইলে (৮ ফেব্রুয়ারি ২০২৬) রোজ রবিবার চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ১১ দলীয় ঐক্য জোটের ফুলকপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

 

 

উক্ত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জামায়েতে ইসলাম ক্ষমতা আসলে জনগণের জবাবদিহিতামুলক রাষ্ট্র গঠন করা হবে। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের ভোটে জামায়েতে ইসলাম সরকার গঠন করলে জনগণের কাছে এমপি মন্ত্রীরা পাই টু পাই হিসাব দিতে বাধ্য থাকবে। ইতিমধ্যে বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে ছাত্রশিবিরের নেতারা নির্বাচিত হওয়ার পর কোন গাড়ীও হয় নাই, বাড়িও হয় নাই ও নতুন কাপড়ও বদলায় নাই আর এটাই হচ্ছে বাংলাদেশে জামায়েতে ইসলামীর চিত্র। অথচ যারা ক্ষমতায় গেছে, তারাই বারবার দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আরেকজন ফ্যাসিবাদীত্ব সরকার গঠন করার কারণে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছে। আর কোন ফ্যাসিবাদ ও দুর্নীতিবাজকে ক্ষমতায় বসানো যাবে না। তাই আপনারা (জনগণ) সতর্ক থাকুন। তাই দূর্নীতিমূক্ত, বৈষম্যমুক্ত ও ইনসাফের বাংলাদেশ গড়তে জামায়েত ইসলামের দাড়িপাল্লা বা এই নান্দাইল আসনের ১১ জোট সমর্থিত প্রার্থী বিডিপি’র চেয়ারম্যান একেএম আনোয়ারুল ইসলাম চান এর ফুলকপি’র প্রতীককে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করুন। নান্দাইল আসনের প্রার্থী এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন ভালো লোক, আপনারা তাকে ভালো করে চিনেন ও জানেন। আগামীর বাংলাদেশ গড়তে আপনারা চাঁন ভাইকে ফুলকপি মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের খাদেম হিসাবে কাজ করার সুযোগ দান করবেন ইনশাআল্লাহ।

 

 

বিশেষ আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন, ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু’র) সাদিক কায়েম। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে ঐক্য বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।

 

 

আপনাদের সমর্থনের মাধ্যমেই পরিচালিত করা হবে আগামী এই বাংলাদেশ। তাই এই সুন্দর দেশ গড়তে নান্দাইল আসনে ১১ দলীয় ঐক্য জোটের ফুলকপি’র প্রার্থী বিডিপি’র চেয়ারম্যান একেএম আনোয়ারুল ইসলাম চান কে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করে নান্দাইল বাসীর খাদেম হিসাবে কাজ করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ।

 

 

সংসদ সদস্য প্রার্থী এড. আনোয়ারুল ইসলাম চান তাঁর বক্তব্যে বলেন, ১২ই ফেব্রুয়ারি ফুলকপি প্রতীক ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে দেশে নজিরবিহীন জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করবো। আপনারা হবেন এমপি, আর আমি হবো আপনাদের পাহাড়াদার। নান্দাইলের রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি সহ যত প্রকার উন্নয়ন করা হবে, তাঁর সুনির্দিষ্ট তালিকা জনগণের সামনে প্রকাশ করা হবে। আমি জীবন দিয়ে হলেও মানুষের উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ, নান্দাইলের রাজনীতি বাংলাদেশের মানুষ অনুকরণ করবে।

 

 

এছাড়াও নান্দাইল উপজেলা জামায়েতে ইসলামীর নায়েবে আমীর কাজী শামসুদ্দিনের সভাপতিত্বে ও সাবেক সেক্রেটারি নুরুল আমীন, ভারপ্রাপ্ত সেক্রেটারী মাও. হাবিবুর রহমানের যৌথ সঞ্চালনায় নির্বাচনী জনসভায় আরো বক্তব্য রাখেন, নান্দাইল আসনে জামায়াত সমর্থিত ফুলকপি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এড. আনোয়ারুল ইসলাম চাঁন, বাংলাদেশ খেলাফত মজলিস নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি মাও. শামছুল ইসলাম রহমানি, মুফতি আরিফ আব্দুল্লাহ, মুস্তাফিজুর রহমান মোস্তাক, মাও. খাইরুল ইসলাম, নুরুল আমিন, যুব পরিষদ নেতা আরিফ খান, ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম হামীম ও নান্দাইল উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।