মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Headline
চট্রগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট জামালপুরের সরিষাবাড়ীতে বিনামূল্যে ছাগল ও হুইল চেয়ার বিতরণ নেত্রকোনার পূর্বধলায় অবসরপ্রাপ্ত সেনা সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে ২০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরের কোনাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাবেক উপদেষ্টা মাহফুজ এবং সাবেক এনসিপি নেত্রী তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম “অলটারনেটিভস”এর কমিটি ঘোষণা  ১৪ মার্চ ব্রিগেড সমাবেশকে সামনে রেখে পরিবর্তন যাত্রার শুভ সূচনা ও সমাবেশ অনুষ্ঠিত
ভিডিও নিউজ
চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরের কোনাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ১৪ মার্চ ব্রিগেড সমাবেশকে সামনে রেখে পরিবর্তন যাত্রার শুভ সূচনা ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলের পরানপুরে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত গাজীপুরের টঙ্গী বাজারে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তেজগাঁও কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫০০ কোরআন শরীফ বিতরণ চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র, গুলি ও মাদক সহ ২জন আটক চাঁপাইনবাবগঞ্জ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে ২০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার
/ ৬৪ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

 

 

 

মোঃ মুনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ আলী হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৫। গ্রেফতারকৃত আলী হোসেন সাপ্তাহিক আইন সমাজ পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত বলে জানা গেছে।

 

 

রবিবার (৮ মার্চ) দিবাগত রাত প্রায় ১টা ৫০ মিনিটে সদর থানার ১২ নম্বর চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আলী হোসেন ওই এলাকার এবরান আলীর ছেলে।
র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল শনিবার (৭ মার্চ) থেকে এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। রোববার রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, আলী হোসেন তার বাড়িতে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ হেরোইন মজুদ করে রেখেছে।

 

 

পরে র‍্যাবের আভিযানিক দলটি তাৎক্ষণিকভাবে মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে আলী হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার হেফাজত থেকে একটি শপিং ব্যাগের ভেতরে দুটি স্বচ্ছ পলিথিন প্যাকেটে রাখা বাদামী রঙের প্রায় ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

 

 

র‍্যাব-৫ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।