শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
Headline
নোয়াখালীতে ১৭ লাখ টাকাসহ নিখোঁজ ব্যবসায়ী ৪ দিন পর উদ্ধার সৌদি আরবের তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর সার্ক ফোয়ারা মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল নোয়াখালীর বেগমগঞ্জে ড্রেনের পাশে পড়ে থাকা একদিন বয়সী এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন সুনামগঞ্জের কাবাডি খেলা অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত। নওগাঁর পাঁচটি উপজেলায় নতুন রেল স্টেশন ও রেলপথের সম্ভাবনা নোয়াখালীর সুধারামে চোর সন্দেহে পিটিয়ে হত্যা সীমান্তে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ ২জন আটক, বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, নলডাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স নোয়াখালীতে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন, গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রেস কনফারেন্স, সীমান্তে ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ জব্দ নিগুয়ারীতে মাদক নির্মূলে ঐক্যবদ্ধ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, কঠোর হুঁশিয়ারি চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন খানের
ভিডিও নিউজ
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের কাবাডি খেলা অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত। নওগাঁর পাঁচটি উপজেলায় নতুন রেল স্টেশন ও রেলপথের সম্ভাবনা নোয়াখালীর সুধারামে চোর সন্দেহে পিটিয়ে হত্যা সীমান্তে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ ২জন আটক, বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, নলডাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স নোয়াখালীতে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন, গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রেস কনফারেন্স, সীমান্তে ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ জব্দ সোনাইমুড়ীতে আগুন নিভাতে গিয়ে এক ব্যাক্তির মৃত্যু, চাটখিলে স্বল্প মূল্যে ক্যান্সারের চিকিৎসা শুরু, বীরগঞ্জে ১৯৮ বস্তা টিএসপি সার উদ্ধার ১১ কাঠা জমির লাউ খেত নিমিষেই শেষ, দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা এবং সরিষাবাড়ীতে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে ৪টি গরু পুড়ে ছাই নোয়াখালী বিভাগের দাবীতে নিউইয়র্কে বিক্ষোভ, নোয়াখালীতে নতুন গ্যাসকূপে গ্যাসের সন্ধান এবং সুনামগঞ্জে শিশু অধিকার দিবস পালন দুর্গাপূজা উপলক্ষে মত বিনিময়, সীমান্তে ৬৮ বোতল সিরাপসহ এক যুবক আটক এবং সুনামগঞ্জের নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের মতবিনিময় নোয়াখালীর চাটখিলে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার দাবী করে স্বজনদের হাসপাতাল ভাংচুর
নওগাঁয় দীর্ঘদিনের প্রেম ঘটিত কারণে পালিয়ে বিয়েরপর স্ত্রীর গহনা নিয়ে প্রেমিক স্বামী উধাও
/ ২৪২ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ২:৫৬ অপরাহ্ন

 

 

 

উজ্জ্বল কুমার, নওগাঁঃ

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর পালিয়ে বিয়ে অতঃপর স্ত্রীর গহনা নিয়ে প্রেমিক স্বামী নুর মোহাম্মদ উধাও । হায়রে প্রেম হায়রে ভালোবাসা, এমনি ভালোবাসা বাসলিরে বন্ধু ঐতিহাসিক সান্তাহার রেলওয়ে স্টেশনে রাখলী গায়ের হলুদের গন্ধ মুছতে না মুছতে সেই বিয়ের কয়েক দিনের মধ্যেই স্ত্রীকে স্টেশনে রেখে তার গহনা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামী নূর মোহাম্মদের বিরুদ্ধে। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

 

নওগাঁ সদর থানা অভিযোগ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার পশ্চিম গৌরিপাড়া এলাকার মো. আলাউদ্দিনের মেয়ে মোছা. ফারজানা শিমি (২৫) দীর্ঘদিন ধরে নওগাঁ শহরের উকিলপাড়া মহল্লার বাসিন্দা মো. মজলু হোসেনের ছেলে নূর মোহাম্মদ (৩১) এর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রায় এক দশকের বেশি সময় ধরে তাদের মধ্যে এই সম্পর্ক চলছিল।

 

 

গত ৫ মার্চ পরিবারের অমতে তারা পালিয়ে গিয়ে রাজশাহীতে পাঁচ লাখ টাকা দেনমোহরে রেজিস্ট্রি বিয়ে করেন। বিয়ের পর নূর মোহাম্মদ স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে সান্তাহার পর্যন্ত ট্রেনে নিয়ে আসেন। তবে সেখানে এসে শিমির গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে তাকে স্টেশনে রেখে হঠাৎই পালিয়ে যান।

 

 

স্বামীকে খুঁজে না পেয়ে পরে শিমি বিভিন্নভাবে নূর মোহাম্মদের ঠিকানা সংগ্রহ করে নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় তার বাড়িতে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি উল্টো অস্বীকার ও ভয়ভীতি প্রদর্শনের মুখে পড়েন বলে অভিযোগ করেছেন।

 

 

ভুক্তভোগী ফারজানা শিমি জানান, ২০১৫ সালে দিনাজপুরে তাদের প্রথম পরিচয় হয়। সেই পরিচয় থেকেই ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে পারিবারিকভাবে তার অন্যত্র বিয়ে হলেও নূর মোহাম্মদ তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে সেই সংসার টিকতে দেননি। একপর্যায়ে পরিবারের অমতের আশঙ্কায় তারা পালিয়ে গিয়ে রাজশাহীতে বিয়ে করেন।

 

 

শিমির অভিযোগ, বিয়ের পর তাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে সান্তাহার স্টেশনে এনে তার গহনা নিয়ে নূর মোহাম্মদ পালিয়ে যান। এরপর থেকে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যেকোন উপায়ে স্বামীর সাথে সংসার করতে চায় সে।

 

 

এ বিষয়ে প্রতিবেদক নওগাঁ শহরের উকিলপাড়া মহল্লার সুইচগেট এলাকায় নূর মোহাম্মদের বাড়িতে গেলে চঞ্চল নামের এক ব্যক্তি বাড়ির দরজায় দাঁড়িয়ে সাংবাদিকের পথরোধ করেন এবং জানান, বাড়িতে কেউ নেই। ফলে ভেতরে প্রবেশ করে পরিবারের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

 

 

নূর মোহাম্মদের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও সেটি বন্ধ থাকায় তার বক্তব্যও নেওয়া যায়নি।

 

 

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিয়ামুল হক বলেন, নওগাঁর এক যুবক ও দিনাজপুরের এক তরুণী পালিয়ে গিয়ে রাজশাহীতে বিয়ে করেছেন। পরে ছেলেটি মেয়েটিকে রেখে বাড়িতে চলে আসে। মেয়েটি ছেলের বাড়িতে উঠতে না পেরে থানায় এসেছিল। ঘটনাটি অন্য জেলার হওয়ায় তাকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।
নওগাঁ

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।