মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Headline
সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ, দেশব্যাপী আওয়ামীলীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত। গোপালগঞ্জে সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ নোয়াখালীর সেনবাগে ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার, সাদুল্লাপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও বিজিবির ৩৫ কেজি বিড়ির মসলা উদ্ধার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলের ৮টি ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল ও ছাত্রদল কালীগঞ্জে মা মেয়েকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট, গাইবান্ধার​ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ এবং নওগাঁয় কৃষিঋণ মেলা ২০২৬ অনুষ্ঠিত কালীগঞ্জে মা মেয়েকে বেঁধে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট। গাইবান্ধার সদর ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের ​ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ের, শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। নওগাঁয় ৩২টি ব্যাংকের অংশগ্রহণে দিনব্যাপী কৃষিঋণ মেলা ২০২৬ অনুষ্ঠিত, ৪ কৃষককে ২৮ লাখ ২২ হাজার টাকার চেক বিতরণ বরগাঙ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান, সুরমা ইউপির ১,২ ও ৩নং ওয়াডের্র সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী ফাতেমা বেগম এর পথসভা। সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক এক রাতের বৃষ্টিতেই গাজা উপত্যকায় ডুবল ৭০ হাজার তাঁবু, অবকাঠামোগত উন্নয়নের অভাবে মুখ থুবড়ে পড়ে আছে সুনামগঞ্জের তিনটি স্থলবন্দর ও দিনাজপুরের ঢেপা নদীতে সেতু নির্মাণের দাবি সুস্থ্য সমাজের জন্য দৌড়ান, ভালো থাকুক নোয়াখালী, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী রানার্স কমিউনিটির আয়োজনে আগামী ৪ঠা ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে নোয়াখালী ম্যারাথন ২০২৬
ভিডিও নিউজ
সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ, দেশব্যাপী আওয়ামীলীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত। গোপালগঞ্জে সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ নোয়াখালীর সেনবাগে ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার, সাদুল্লাপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও বিজিবির ৩৫ কেজি বিড়ির মসলা উদ্ধার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কালীগঞ্জে মা মেয়েকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট, গাইবান্ধার​ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ এবং নওগাঁয় কৃষিঋণ মেলা ২০২৬ অনুষ্ঠিত কালীগঞ্জে মা মেয়েকে বেঁধে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট। গাইবান্ধার সদর ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের ​ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ের, শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। নওগাঁয় ৩২টি ব্যাংকের অংশগ্রহণে দিনব্যাপী কৃষিঋণ মেলা ২০২৬ অনুষ্ঠিত, ৪ কৃষককে ২৮ লাখ ২২ হাজার টাকার চেক বিতরণ বরগাঙ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান, সুরমা ইউপির ১,২ ও ৩নং ওয়াডের্র সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী ফাতেমা বেগম এর পথসভা। সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক এক রাতের বৃষ্টিতেই গাজা উপত্যকায় ডুবল ৭০ হাজার তাঁবু, অবকাঠামোগত উন্নয়নের অভাবে মুখ থুবড়ে পড়ে আছে সুনামগঞ্জের তিনটি স্থলবন্দর ও দিনাজপুরের ঢেপা নদীতে সেতু নির্মাণের দাবি সুস্থ্য সমাজের জন্য দৌড়ান, ভালো থাকুক নোয়াখালী, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী রানার্স কমিউনিটির আয়োজনে আগামী ৪ঠা ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে নোয়াখালী ম্যারাথন ২০২৬ চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, খুলনায় ব্যাটারিচালিত রিকশার বৈধতা ও পুরোনো লাইসেন্স নবায়নের দাবি এবং ফ্রেশ সিরামিকস ‘নান্দনিকতার কারিগর’ এর বর্ণিল সন্ধ্যা অনুষ্ঠিত
জ্বালানি সাশ্রয় ও যানজট নিরসনে সাইকেল লেনের দাবি
/ ২৭৩ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৬:৫১ পূর্বাহ্ন

 

 

মোঃ আনোয়ার হোসেন, শাহবাগঃ 

“জ্বালানি সাশ্রয়, যানজট কমাই, সাইকেল লেন ও পার্কিং সুব্যবস্থা চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর শাহবাগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ১৫তম সাইকেল লেন দিবস।

 

 

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় শাহবাগস্থ জাতীয় জাদুঘর প্রাঙ্গণে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদসহ সমমনা ৯টি জাতীয় সংগঠনের যৌথ উদ্যোগে এ উপলক্ষে সাইকেল র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

 

অনুষ্ঠানের শুরুতে সড়ক দুর্ঘটনায় নিহত সাইক্লিস্টদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তারা বলেন, সাইকেল কেবল একটি বাহন নয়; এটি শৈশবের স্বাধীনতা, জীবনের রোমাঞ্চ এবং পরিবেশবান্ধব চলাচলের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটিরও বেশি মানুষ সাইকেল ব্যবহার করলেও বাংলাদেশে এ বিষয়ে সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই। তবে শহরাঞ্চলে আনুমানিক দুই লক্ষাধিক সাইকেল ব্যবহৃত হচ্ছে বলে ধারণা করা হয়।

 

 

বক্তারা আরও উল্লেখ করেন যে, মোটরযান ও সাইকেলের একসঙ্গে চলাচল নিরাপদ নয়। দেশে পর্যাপ্ত সাইকেল লেনের অভাবে সাইক্লিস্টরা প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছেন এবং দুর্ঘটনার শিকার হচ্ছেন। তাই নিরাপদ সাইকেল লেন ও পার্কিং সুবিধা নিশ্চিত করা সময়ের দাবি।
অনুষ্ঠানে সংহতি প্রকাশকারী সংগঠনগুলোর মধ্যে ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকা, ব্রেন অ্যান্ড লাইফ হসপিটাল, কেরানীগঞ্জ ইউনাইটেড সাইক্লিস্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ সাইক্লিস্ট, মিরপুর স্টান বয়েজ ক্লাব, গ্রীন পেইজ নিউজ পোর্টাল, গ্লোবাল স্টাডি এবং বিডি ট্যুরিস্ট সাইক্লিস্টসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস।

 

 

সঞ্চালনায় ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)-এর যুগ্ম সম্পাদক এম. এ. ওয়াহেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকার প্রধান সম্পাদক ড. এম. হেলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন গ্রীন পেইজ নিউজ পোর্টালের প্রধান উপদেষ্টা ও পরিবেশবিদ প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রেন অ্যান্ড লাইফ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফকরুল হোসেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের প্রভাষক মোঃ আব্দুল আলীম, কেরানীগঞ্জ ইউনাইটেড সাইক্লিস্টের সভাপতি মোঃ রফিকুল হাসান এবং বিএসজিএফ-এর সহ-কোষাধ্যক্ষ আবতাবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

আলোচনা সভা শেষে জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে শুরু হওয়া সাইকেল র‍্যালিটি দোয়েল চত্বর হয়ে পুনরায় একই স্থানে এসে সমাপ্ত হয়।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Posts

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।