রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
Headline
নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ শিবগঞ্জে বিয়ের দাবিতে বিবাহিত পুলিশ সদস্যের বাড়িতে নারী কনস্টেবলের অনশন দিনাজপুরের বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধনে খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযানে ৬ পুরুষসহ ১২ নারী গ্রেফতার সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.)
ভিডিও নিউজ

নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ি থেকে তুলে নিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
/ ৩১০ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৩:২৩ অপরাহ্ন

এম জি বাবর, নোয়াখালীঃ

নোয়াখালীর বেগমগঞ্জে এক ব্যক্তিকে অপহরণের পর নির্মম ভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মো. আবু বকর সিদ্দিক (৩৫) উপজেলার ছয়ানী ইউনিয়নের খোয়াজপুর গ্রামের চাপরাশি বাড়ির মৃত হাজি আমিন উল্লাহর ছেলে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

জানা যায় যে, সিদ্দিক গাজীপুর চৌরাস্তা এলাকায় তার বড় ভাই নিজামের খাবার দোকানে কাজ করতেন। কিছু দিন আগে তিনি বাড়িতে আসেন। গত মঙ্গলবার ২১ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির সিঁড়িতে বসে মোবাইল ফোন দেখছিলেন সিদ্দিক। এ সময় ৫-৭ জনের একদল সন্ত্রাসী তাকে অপহরণ করে। একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে পুকুর পাড়ের একটি মাঠে নিয়ে যায়। সেখানে তার মুখে গামছা পেঁচিয়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরবর্তীতে তাকে মৃত ভেবে বাড়ির সামনে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

এ বিষয়ে রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ঢাকা থেকে বেতার বার্তা পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক ভাবে ঘটনাটি হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। বাড়ির সিঁড়ি থেকে কে বা কাহারা তাকে তুলে নিয়ে মারধর করে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ময়নতদন্তের রিপোর্ট পেলে আরও বিস্তারিত জানা যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।