শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Headline
রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত
ভিডিও নিউজ
রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণ মিছিল অনুষ্ঠিত 
/ ২০৯ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

আজ ০২ মে শনিবার গণভোটের রায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে জোটের জেলা পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের পরিচালনায় গণমিছিল উত্তর সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার।

 

 

আজ শনিবার বাদ আসর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে ১১ দলীয় জোটের ব্যানারে একটি বিশাল মিছিল বের করা হয়। এসময় নেতাকর্মীরা জুলাই বিপ্লবের চেতনা রক্ষা এবং গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে পৌরবাজারে গিয়ে একটি সংক্ষিপ্ত জনসভার মধ্যদিয়ে শেষ হয়।

 

 

জনসভায় নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার গণভোটের রায় বাম্তবায়ন না করে শুরুতেই ন্যক্কারজনক কাজ করেছে। ৭০ শতাংশ মানুষের প্রদত্ত রায়কে উপেক্ষা ও অবজ্ঞা করেছে তারা। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে ১৮০ দিনের মধ্যে সকল সংস্কার প্রস্তাব, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন করার কথা। সরকারি দল সেই প্রতিশ্রুতি দিলেও জনগণের মতকে উপেক্ষা করে তারা সংবিধান সংস্কারের শপথ নেয়নি। এখন তারা গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তালবাহানা শুরু করেছে। অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন আরও বেগবান হবে।

 

 

সমাবেশে আরও বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যজোটের অন্যতম শরিকদল, বাংলাদেশ খেলাফত মজলিশ নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মাওলানা ইউসুফ মাদানী, লেবার পার্টি নোয়াখালী জেলা সভাপতি জহিরুল হক, এনসিপি নোয়াখালী জেলা সদস্য সচিব কাজী মাইনুদ্দিন তানভীর, বাংলাদেশ খেলাফত মজলিশ নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি আব্দুল কাইয়ুম, ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর সেক্রেটারি বোরহান উদ্দিন প্রমুখ।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।