শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Headline
নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ শিবগঞ্জে বিয়ের দাবিতে বিবাহিত পুলিশ সদস্যের বাড়িতে নারী কনস্টেবলের অনশন দিনাজপুরের বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধনে খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযানে ৬ পুরুষসহ ১২ নারী গ্রেফতার সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.)
ভিডিও নিউজ

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল এবং সাধারণ সম্পাদক রাহান 
/ ২১৪ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬, ৮:০৬ পূর্বাহ্ন

বাংলার আলো টিভি ডেস্কঃ

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নতুন কমিটি পেল নোয়াখালী জেলা ছাত্রদল। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছে নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও নোয়াখালী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহ্বায়ক এনবিএস রাসেল।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কারা নির্যাতিত ছাত্রনেতা ও নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান। কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কর্মী বান্ধব ছাত্রনেতা আনোয়ার হোসেন রকি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক নাজিম উদ্দীন রনি। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন নোয়াখালী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আকবর হোসেন।

শনিবার (২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৭ সদস্যবিশিষ্ট ছাত্রদলের এই কমিটি অনুমোদন করেন। একই সঙ্গে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে দীর্ঘদিন পর কমিটি পেয়ে বেশ উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা। নবগঠিত কমিটি নোয়াখালী জেলা ছাত্রদলের সবগুলো ইউনিট পুনর্গঠন করে দলকে শক্তিশালী করবে৷ এছাড়াও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাহসী, ত্যাগী ও কর্মীবান্ধব নেতৃত্ব তৈরি করা সহ মাঠে-ঘাটে সংগঠনের স্বার্থে কাজ করবে এবং সাধারণ ছাত্রদের পাশে দাঁড়াবে নতুন কমিটির সভাপতি ও সম্পাদকের কাছে এমনটাই প্রত্যাশা তাদের।

তারা মনে করছেন, ‘সৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রভাগের নেতৃত্বে যারা ছিলেন। দলের দুঃসময়ে যারা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন এবং যারা নিয়মিত ছাত্র, উচ্চশিক্ষিত ও শিক্ষার্থী বান্ধব নেতা তাদের দিয়েই কমিটি হয়েছে। এতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নোয়াখালীর কৃতি সন্তান নাছির উদ্দীন নাছিরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা ছাত্রদলের নবগঠিত  কমিটির সভাপতি এনবিএস রাসেল বলেন, বিগত দিনে শিক্ষার্থীবান্ধব কাজ করেছি, ভবিষ্যতেও কাজ করে যাবো।  আমার ওপর কেন্দ্রীয় ছাত্রদল নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন তাদের কাছে চিরকৃতজ্ঞ।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান বলেন, বিগত সময়ে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতি করেছি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছি। আগামী ছাত্রদলের প্রতিটি ইউনিটে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। আমার ওপর পূর্ণাঙ্গ আস্থা রাখায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই ও নোয়াখালীর কৃতি সন্তান ও কেন্দ্রীয় ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভাই সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।