শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Headline
মেসির পায়ের যাদু জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  গাইবান্ধায় জমে উঠেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা নোয়াখালীর চাটখিলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সুনামগঞ্জে দুই প্রবাসীর উদ্যেগে সদর থানার ‎ওসি রতন শেখ দিনমজুর সাজুকে আর্থিক সহায়তা প্রদান জনগণের মত উপেক্ষা করলে সরকার এক বছরও টিকতে পারবে না–সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম মাসুম আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত তামাকজনিত রোগে বছরে ঝরছে ২ লাখ প্রাণ, অর্থনৈতিক ক্ষতি ৮৭ হাজার কোটি টাকা–প্রধানমন্ত্রী তারেক রহমান  গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তরুণী আটক ভোলাহাটে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ীর ১১টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত
ভিডিও নিউজ
মেসির পায়ের যাদু গাইবান্ধায় জমে উঠেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা নোয়াখালীর চাটখিলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সুনামগঞ্জে দুই প্রবাসীর উদ্যেগে সদর থানার ‎ওসি রতন শেখ দিনমজুর সাজুকে আর্থিক সহায়তা প্রদান আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ভোলাহাটে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ীর ১১টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত নরসিংদীর শিবপুরে ৪টি গোডাউন ও বসত ঘরের ৩টি রুমের মালামাল পুড়ে ছাই যশোরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী পালন। বীরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে কোরবানির মাংস বিতরণ চাটখিল ও সোনাইমুড়ীতে ব্যারিস্টার মনির হোসেন কাজল ফাউন্ডেশন এর মাংস বিতরণ
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 
/ ২১ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৩:২০ অপরাহ্ন

 

 

আলমগীর হোসেন, কুমিল্লাঃ

‎দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ, বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

বৃহস্পতিবার বিকাল ৫টায় কুমিল্লা টাউন হল মাঠে মিছিল পূব সমাবেশে কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে মহানগরী সেক্রেটারি মু. মাহবুবর রহমান এর পরিচালনায়

 

 

সমাবেশে বক্তব্য রাখেন, মহানগরী জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল ও নাছির আহম্মেদ মোল্লা, কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সেক্রেটারী সাইফুল ইসলাম প্রমুখ।

 

‎সভাপতির বক্তব্য কাজী দ্বীন মোহাম্মদ বলেন, বর্তমান সরকার জনগণের ভোট ও প্রত্যাশার প্রতি সম্মান প্রদর্শনের পরিবর্তে বারবার জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলছে। বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন খরচ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আরও বৃদ্ধি পাবে। ফলে সীমিত আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

 

 

অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং জনগণের ক্রয়ক্ষমতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। অন্যথায় জনদুর্ভোগ সৃষ্টিকারী এ সিদ্ধান্তের বিরুদ্ধে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
‎সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, কাজী নজীর আহম্মেদ, অধ্যাপক রফিকুল ইসলাম, মিজানুর রহমানসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ করেন । এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।