মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Headline
নিখোঁজের ৪দিন পরও সন্ধান মিলেনি পুঠিয়ার গৃহবধূ অনিকার সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট বাজারে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় এমপি কামরুল এর পরিদর্শন নরসিংদীর মেয়ে শিমলা আক্তার স্টেজ মাতানোর পাশাপাশি এগিয়ে মৌলিক গানের পথে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার পিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি  দল আমাকে মনোনয়ন দিলে চাটখিল উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলায় রুপান্তর করবো–ব্যারিস্টার মনির হোসেন কাজল দল আমাকে মনোনয়ন দিলে চাটখিল উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলায় রুপান্তর করবো–ব্যারিস্টার মনির হোসেন কাজল ব্যারিস্টার মনির হোসেন কাজল এর চাটখিল ও সোনাইমুড়ীতে জনসংযোগ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণ সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় কে গ্রেফতার ও কারাগারে প্রেরণ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে  রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ভিডিও নিউজ
সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট বাজারে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় এমপি কামরুল এর পরিদর্শন দল আমাকে মনোনয়ন দিলে চাটখিল উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলায় রুপান্তর করবো–ব্যারিস্টার মনির হোসেন কাজল ব্যারিস্টার মনির হোসেন কাজল এর চাটখিল ও সোনাইমুড়ীতে জনসংযোগ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণ সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় কে গ্রেফতার ও কারাগারে প্রেরণ রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি, ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায় চট্টগ্রামের বাইজিদে মাদক কারবারীদের হামলায় গুরুতর আহত সাংবাদিক রাজীব আহমেদ সুনামগঞ্জ জেলায় মদ, জুয়া ও ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
নিখোঁজের ৪দিন পরও সন্ধান মিলেনি পুঠিয়ার গৃহবধূ অনিকার
/ ১৮ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬, ২:৫৯ পূর্বাহ্ন

 

 

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী।

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর বাজার মাইপাড়া গ্রামের গৃহবধূ অনিকা খাতুন (১৯) গত শুক্রবার (২৬ জুন) দুপুর থেকে নিখোঁজ রয়েছেন। ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

 

 

নিখোঁজ অনিকা খাতুন পুঠিয়া উপজেলার শিবপুর বাজার মাইপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী আল তৌফিকের স্ত্রী এবং রাজশাহী নগরীর মতিহার থানাধীন ২৯ নং ওয়ার্ডের ডাঁশমারী এলাকার বাচ্চু মিয়ার মেয়ে। প্রায় চার বছর আগে আল তৌফিকের সঙ্গে তার বিয়ে হয়।

 

 

পারিবারিক সূত্রে জানা গেছে,গত শুক্রবার দুপুর আনুমানিক ৩টার দিকে অনিকা কালো বোরকা, সাদা জুতা এবং পিঠে চকলেট রঙের একটি ব্যাগ নিয়ে তার বান্ধবী রিতুর সঙ্গে বাড়ি থেকে বের হন।

 

 

এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের দাবি, বের হওয়ার পর থেকেই অনিকার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।পরিবার আরও জানায়, রিতুর বাড়ি রংপুরে। তিনি হিন্দু ধর্মাবলম্বী এবং তার স্বামী বিদেশে থাকেন।

 

 

এছাড়া তার সম্পর্কে পরিবারের কাছে তেমন কোনো তথ্য নেই। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও অনিকার সন্ধান না পাওয়ায় ওই দিন রাত ৮টার দিকে তার স্বামী আল তৌফিক পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৪৮৮) করেন।

 

 

নিখোঁজ অনিকার বড় ভাই আজমত জানান, অনিকার সঙ্গে থাকা ব্যাগে আনুমানিক আড়াই লাখ টাকার স্বর্ণালঙ্কার এবং ১০ হাজার টাকা নগদ ছিল।তিনি দাবি করেন, অনিকার সঙ্গে তার স্বামী বা পরিবারের কারও কোনো বিরোধ ছিল না। পরিবারের ধারণা,রিতু নামের ওই নারী কৌশলে অনিকাকে সঙ্গে নিয়ে গেছেন।

 

 

এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

 

যদি কোনো সহৃদয় ব্যক্তি অনিকা খাতুনের সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।