
বাংলার আলো টিভি ডেস্কঃ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালী কর্তৃক অভিযান পরিচালনা করে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার।
নোয়াখালী জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও/সি, ডিবি, নোয়াখালীর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) জাহাঙ্গীর আলম, জেলা গোয়েন্দা শাখার, নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ২৮ জুলাই ২০২৬খ্রিঃ তারিখ, ১৯.১৫ ঘটিকার সময় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, সুধারাম থানাধীন পৌর-০৩ নং ওয়ার্ডের লক্ষ্মীনারায়নপুর সাকিনস্থ ষ্টেশন রোডে ইংলিশ কামালের পাকা বাড়ির নিচ তালায় মাষ্টার বেডরুমের ভিতর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ০১। নিজাম উদ্দিন প্রঃ আকিক আহাম্মেদ (৪৯), পিতা-মৃত কামাল উদ্দিন প্রঃ ইংলিশ কামাল, মাতা-রেজিয়া কামাল, সাং-লক্ষ্মীনারায়নপুর (ইংলিশ কামাল সাহেবের বাড়ি), পৌর-০৩ নং ওয়ার্ড, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী, ০২। মোঃ সাইফ উদ্দিন টিপু (৪৫), পিতা-মৃত শাহ জাহান, মাতা-নুর জাহান বেগম, সাং-মাইজদী, কাজী পাড়া, ০১ নং পৌর ওয়ার্ড, থানা-সুধারাম, জেলা-নোয়াখালীদের আটক করে এবং তাহার দেহ তল্লাশি করিয়া ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।



