রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Headline
নোয়াখালীতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে নোয়াখালীর সুধারাম থানা এলাকায় ডিবি পুলিশের অভিযানে ১১ লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২জন গ্রেফতার নোয়াখালীর চাটখিলে একটি মিনি স্টেডিয়ামের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান  “চায়না জাল বন্ধ করি, দেশি মাছ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ার ৩নংরামশীল ইউনিয়নে গ্রাম পুলিশের উদ্যোগ মা পরীক্ষার্থী, শিশুর দায়িত্বে ইউএনও রাজধানীর বাড্ডায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ভিডিও নিউজ
নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে “চায়না জাল বন্ধ করি, দেশি মাছ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ার ৩নংরামশীল ইউনিয়নে গ্রাম পুলিশের উদ্যোগ রাজধানীর বাড্ডায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিল এর পাল্লায় সরকারি সড়ক দখল করে চলছে ইট বালু ও পাথরের ব্যাবসা জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা বালুমহাল পরিদর্শন করেন নৌ পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর ১৩ মিনিট
নোয়াখালীতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
/ ১৪ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:৩২ অপরাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) নোয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে জনসেবামূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

 

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি শাহজালাল লিটন।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি সৈয়দা ফৌজিয়া হোসেন ও সাংগঠনিক সম্পাদক খলিলুল্লাহ চৌধুরী সাকিব।

 

 

জিসপ নোয়াখালী জেলা শাখার সভাপতি মো. আবদুল ছাত্তারের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।

 

 

সভায় বক্তারা বলেন, সংগঠনের মূলনীতি ‘ঐক্য, উন্নয়ন ও সেবা’কে সামনে রেখে নোয়াখালীতে জিসপের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে। একই সঙ্গে সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

 

 

বক্তারা সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের পারস্পরিক সমন্বয় ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান। মতবিনিময় সভায় জিসপ নোয়াখালী জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।