মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Headline
নোয়াখালীর চাটখিলে পীর সাহেব চরমোনাইয়ের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক নোয়াখালী সদরে অভিযান চালিয়ে চুরি হওয়া তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মানবাধিকার শান্তি পদক পেয়েছেন সাংবাদিক মোঃ হাবিবুর রহমান বিশ্ব মা দিবস আজ পটুয়াখালীর কুয়াকাটায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার স্বাস্থ্য পরীক্ষার জন্য ২ বছরের বেশি সময় পর বিদেশ যাচ্ছেন রাষ্ট্রপতি শেরপুরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত এমপি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিয়ের ১০ বছর পর ৭ সন্তানের জন্ম, বাঁচানো গেলো না কাউকেই
ভিডিও নিউজ
গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত পটুয়াখালীর কুয়াকাটায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার শেরপুরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত এমপি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিয়ের ১০ বছর পর ৭ সন্তানের জন্ম, বাঁচানো গেলো না কাউকেই বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা
আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি—মোস্তাফিজুর রহমান
/ ১৭৭ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৮ অপরাহ্ন

 

 

মোঃ তরিকুল ইসলাম মোল্লা, কুয়াকাটাঃ

পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, “আমরা একটি নতুন রাজনৈতিক ধারার সূচনা করতে চাই। বহু বছর ধরে দেশের মানুষ দুই দলের দুঃশাসনে অতিষ্ঠ। একদলকে ভোট দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আবার আরেকদলকে ভোট দিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত জনগণই ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫ আগস্টের পরে ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে। এখন সময় এসেছে সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের প্রকৃত ক্ষমতা প্রতিষ্ঠা করার।”

 

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালীর মহিপুর থানার মধ্যবাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

আলহাজ্ব মোস্তাফিজুর রহমান আরও বলেন, “বাংলাদেশের জনগণ আর ভুল করবে না। আমরা ৫ দফা দাবিতে আন্দোলনে নেমেছি। যদি সেই দাবির ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে ইসলামি আইনের শাসন এ দেশে প্রতিষ্ঠিত হবে। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং জনগণের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি।”

 

 

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলার সদস্য আলহাজ্ব মাওলানা আবুল হাসান বোখারী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ ইমরান হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হেদায়েতুল্লাহ জেহাদি।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিপুর থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক খান এবং সঞ্চালনা করেন থানা শাখার সেক্রেটারি মোহাম্মদ মিল্লাত হাওলাদার।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।