শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
Headline
বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশনে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজ অর্থে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদল নেতা সুজন মাহমুদ নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে আলোচনা সভা এবং প্রবন্ধ উপস্থাপন বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একই কক্ষে দুই ঘণ্টা অবস্থান এবং পরে একসঙ্গে পলাতক নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন
ভিডিও নিউজ
বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশনে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজ অর্থে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদল নেতা সুজন মাহমুদ নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে আলোচনা সভা এবং প্রবন্ধ উপস্থাপন বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একই কক্ষে দুই ঘণ্টা অবস্থান এবং পরে একসঙ্গে পলাতক নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন
কক্সবাজারের উখিয়ার শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচারকালে ২৬৫০০ পিসসহ চালক আটক
/ ২০৭ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন

 

 

 

 কামরুল ইসলাম, উখিয়াঃ

কক্সবাজারের উখিয়ার শীলখালী চেকপোস্টে প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারকালে ২৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

 

 

আটক ব্যক্তি হলেন টেকনাফ থানাধীন মাঠপাড়া লেংগুর বিল গ্রামের মৃত চান মিয়ার ছেলে মোস্তাক আহমেদ (৩৪)।

 

 

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দুপুর সাড়ে ১১টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে বিজিবির নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় কর্তব্যরত বিজিবি সদস্যদের সঙ্গে নারকোটিক্স ডগ ‘হেনরি’ তল্লাশিতে অংশ নেয়।

 

 

তল্লাশীকালে প্রাইভেটকারের দ্বিতীয় আসন ও চালকের বাম পাশের দরজার ভেতরে বিশেষ কৌশলে লুকানো তিনটি কালো টিউবের মধ্যে লাল, কালো ও হলুদ স্কচটেপে মোড়ানো ১২টি পোটলা থেকে মোট ২৬,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

 

এ ঘটনায় প্রাইভেটকারের চালক মোস্তাক আহমেদকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ইয়াবাগুলো টেকনাফ থেকে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

 

 

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট অন্যান্য চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

 

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত প্রাইভেটকার ও আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তাদের নিয়মিত অভিযানে টেকনাফ ও উখিয়াবাসীর মধ্যে স্বস্তি ও আস্থা ফিরে এসেছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।