রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Headline
১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
ভিডিও নিউজ
১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ
কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত ইয়াছিনের অনুসারীদের নফল রোজা রেখে গণ-ইফতার
/ ১৪৩ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৫:৫০ পূর্বাহ্ন

 

 

কুমিল্লা থেকে মনিরুল ইসলাম।

কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ ইয়াছিনের অনুসারীরা চার দিন ধরে নানা কর্মসূচি পালন করছেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার নগরীর কান্দিরপাড়ে অনুষ্ঠিত হয় এক গণ-ইফতার আয়োজন।

 

 

এর আগে বুধবার কান্দিরপাড়ে আয়োজিত নারী সমাবেশ থেকে ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে নফল রোজা রাখার ঘোষণা দেওয়া হয়।

 

 

নেতাকর্মীরা জানান, এলাকার উন্নয়ন, শান্তি, সাংগঠনিক ঐক্য ও অগ্রযাত্রা বজায় রাখতে আমিন-উর-রশিদ ইয়াছিনকে প্রার্থী হিসেবে দেখতে চান কুমিল্লার সাধারণ মানুষ। তাঁরা জানান, ইয়াছিনের পক্ষে তাঁরা দোয়া, ইবাদত ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করছেন।

 

 

জানা যায়, কুমিল্লা-৬ আসনটি কুমিল্লা সিটি করপোরেশন, আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা ও সেনানিবাসের একটি অংশ নিয়ে গঠিত। ২০১৮ সালের নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন আমিন-উর-রশিদ ইয়াছিন। অন্যদিকে মনিরুল হক চৌধুরী সে সময় কুমিল্লা-১০ আসনে দলীয় প্রার্থী ছিলেন। পরবর্তীতে সীমানা পুনর্নির্ধারণে সদর দক্ষিণ উপজেলা কুমিল্লা-৬ আসনে যুক্ত হওয়ায় রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আসে।

 

 

ইয়াছিনপন্থীদের দাবি, পুরোনো কুমিল্লা-৬ আসনের রাজনীতিতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়েছেন ইয়াছিন, তাই তাঁর যোগ্যতার মূল্যায়ন হওয়া উচিত।

 

 

যুবদল নেতা মনছুর নিজামী বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছি। আমাদের লক্ষ্য কারও বিরোধিতা নয় ন্যায়সংগত দাবির স্বীকৃতি। আমিন-উর-রশিদ ইয়াছিন কুমিল্লা-৬ আসনের মানুষের আস্থা ও ভালোবাসার নাম।

 

 

নারীনেত্রী ডলি আক্তার বলেন, নারীদের রাজনীতিতে সম্পৃক্ত করা, স্থানীয় সমস্যা সমাধান ও মানবিক সহায়তায় ইয়াছিন ভাইয়ের ভূমিকা অনন্য। তাই আজ আমরা রোজা রেখে ইফতার করেছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে।

 

 

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেখানে কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করা হয়। এরপর থেকেই কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়ে এবং ইয়াছিনপন্থীরা ঘোষণার প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।