মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Headline
নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন
ভিডিও নিউজ
নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান
কোটালীপাড়া-টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ-৩) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার দাড়িয়া
/ ১৭২ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন

 

 

গোপালগঞ্জ থেকে শেখ কামরুজ্জামান রানাঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে আবুল বাশার দাড়িয়ার নাম।

 

 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার মনোনয়ন নিশ্চিত করা হয়।
আবুল বাশার দাড়িয়া কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের মৃত দলিল উদ্দিন দাড়িয়ার ছেলে। বর্তমানে তিনি গণঅধিকার পরিষদের কোটালীপাড়া উপজেলা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

 

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আবুল বাশার দাড়িয়া বলেন, দল আমাকে যে বিশ্বাসে গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়ন দিয়েছে, আমি সেই দায়িত্ব সম্মান ও সততার সঙ্গে পালন করতে চাই। জনগণের সেবক হিসেবে তাদের অধিকার রক্ষার পক্ষে কাজ করতে চাই। বিশেষ করে এই অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকতে চাই।

 

 

তিনি আরও বলেন, এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা। এখান থেকে তিনি টানা ৮ বার এমপি হয়েছেন। যদিও এটি আওয়ামী লীগের দূর্গ হিসেবে পরিচিত। তারপরও আমি আশাবাদি। কেননা বিগত এক বছর এই অঞ্চলের অনেক নিরীহ মানুষ হয়রানীসহ নানাভাবে নির্যাতিত হয়েছে। আমরা এই নিরীহ মানুষের পাশে ছিলাম, আছি ও থাকবো। গণঅধিকার পরিষদ গণমানুষের দল। দলের মর্যাদা বজায় রেখে মাঠে কাজ করবো। আমার বিশ্বাস, কোটালীপাড়া–টুঙ্গিপাড়ার মানুষ তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেবে এবং সঠিক ব্যক্তিকেই ভোটের মাধ্যমে নির্বাচন করবে।”

 

 

আবুল বাশার দাড়িয়া জানান, খুব শিগগিরই নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে নিয়ে গণসংযোগসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রচারণা শুরু করবেন। ৫৪ বছর ধরে দেশে যে গতানুগতিক রাজনীতি চলছে তা ভেঙ্গে এলিট বা ধনিক শ্রেণির হাত থেকে প্রায় ৮ কোটি শ্রমশক্তির দেশে একজন কৃষকের সন্তান হিসেবে সংসদে শ্রমিক শ্রেণির প্রতিনিধিত্ব করে জনগণের জন্য কল্যাণকর রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।

 

 

কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার মানুষের জীবন যাত্রার মানোন্নয়নে তরুণ ছাত্র, যুব, শ্রমিক জনতাকে নিয়ে সমৃদ্ধ গোপালগঞ্জ গড়তে চাই। আধুনিক স্বাস্থ্য সেবা, শিক্ষার মান উন্নয়ন, ভালো যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। সব শ্রেণি-পেশার মানুষের মানসম্মত মৌলিক চাহিদা পূরণ, সামাজিক নিরাপত্তাসহ কল্যাণ রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে চাই।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।