
গফরগাঁও থেকে এ.কে.এম রুহুল আমিনঃ
গফরগাঁওয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল বাকী এর সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। শনিবার, ৬ ডিসেম্বর, বিকেল ৩টায় গফরগাঁও উপজেলা ও পাগলা থানার জমিয়তের উদ্যোগে গফরগাঁও জামতলা মোড়ে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা ও পাগলা থানার জমিয়তের সভাপতি মাওলানা আহসানুল্লাহ কাসেমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। তিনি তরুণ সমাজকে নৈতিকতা ও দায়িত্বশীলতার সাথে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
গুরুত্বপূর্ণ বক্তব্য ও আহ্বান জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী। তিনি বলেন, খেজুর গাছ প্রতীক দেশের শান্তি, শৃঙ্খলা ও ন্যায়-নীতির প্রতীক। জমিয়তের প্রার্থীকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে দেশের কল্যাণ সহজ হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মুফতি নাছির উদ্দিন খান, জমিয়তের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, মুফতি জাকির হুসাইন, ময়মনসিংহ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, মাওলানা রহুল আমিন নগরী, নেত্রকোনা জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক, প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদুল্লাহ জামীর, কিশোরগঞ্জ জেলা জমিয়তের সভাপতি।
জনসভায় উপস্থিত জনতার মধ্যে প্রবল উৎসাহ ও সমর্থন লক্ষ করা যায়। বক্তারা আশা প্রকাশ করেন, খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে।



