রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Headline
নরসিংদীর মেয়ে শিমলা আক্তার স্টেজ মাতানোর পাশাপাশি এগিয়ে মৌলিক গানের পথে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার পিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি  দল আমাকে মনোনয়ন দিলে চাটখিল উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলায় রুপান্তর করবো–ব্যারিস্টার মনির হোসেন কাজল দল আমাকে মনোনয়ন দিলে চাটখিল উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলায় রুপান্তর করবো–ব্যারিস্টার মনির হোসেন কাজল ব্যারিস্টার মনির হোসেন কাজল এর চাটখিল ও সোনাইমুড়ীতে জনসংযোগ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণ সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় কে গ্রেফতার ও কারাগারে প্রেরণ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে  রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের রায়ে ৬ মাসের কারাদণ্ড চাঁদপুরের কচুয়ায় ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার মেহেদী হাসান গ্রেফতার
ভিডিও নিউজ
দল আমাকে মনোনয়ন দিলে চাটখিল উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলায় রুপান্তর করবো–ব্যারিস্টার মনির হোসেন কাজল ব্যারিস্টার মনির হোসেন কাজল এর চাটখিল ও সোনাইমুড়ীতে জনসংযোগ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণ সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় কে গ্রেফতার ও কারাগারে প্রেরণ রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি, ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায় চট্টগ্রামের বাইজিদে মাদক কারবারীদের হামলায় গুরুতর আহত সাংবাদিক রাজীব আহমেদ সুনামগঞ্জ জেলায় মদ, জুয়া ও ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ
গাইবান্ধায় জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
/ ২৬৯ Time View
Update : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ন

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

আনন্দ র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গাইবান্ধায় জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ (১ জানুয়ারি) বেলা ১১টায় পৌরপার্ক থেকে র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুর রশীদ সরকার। প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর বিভাগের অতিরিক্ত মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

জাতীয় পার্টির জেলা সভাপতি সরওয়ার হোসেন শাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম শহীদ রঞ্জু, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মইনুর রাব্বী চৌধুরী রুমান, সহ-সভাপতি শাহজাহান খান আবু, সিনিয়র সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম লেবু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নুরন্নবী সরকার মিঠুল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী মশিউর রহমান।

বক্তারা বলেন, যখন যে দল ক্ষমতায় এসেছে তারা জাতীয় পার্টির নেতাকর্মীদের নির্যাতন করেছে, দমিয়ে রাখতে চেয়েছে। জাতীয় পার্টি কখনও মাথা নত করেনি। গণঅভুত্থান পরবর্তী পরিস্থিতিতে জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করা হচ্ছে। জাতীয় পার্টিসহ দেশের বড় রাজনৈতিক দল ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। যে ধরনের পরিস্থিতি হোক জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ‘৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ এই বক্তব্যকে সামনে রেখে জাতীয় পার্টি মানুষের পাশে থাকতে চায়।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।