শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
Headline
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ
ভিডিও নিউজ
নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী হাড্ডাহাড্ডি লড়াই, আসন পুনরুদ্ধারে মরিয়া জাপা
/ ২৬২ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

 

 

 

গাইবান্ধা থেকে মোঃ আশরাফুল ইসলাম।

নোবেল জয়ী ড. ইউনুছ সরকারের নেতৃত্বে অন্তবর্তী কালীন সরকার একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়ার লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যেই কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দেশের বৃহত্তর দল বাংলাদেশ আওয়ামিলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনকে। এই নির্বাচনে আওয়ামিলীগ সমর্থকদের ভোটকে মনে করা হচ্ছে তুরুপের তাস।

 

 

সরকারের নির্দেশনা অনুয়ায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী বাংলাদেশ ৩১, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে মনোনয়ন দাখিল করেছেন বিএনপি-জামায়াত-জাপা ও স্বতন্ত্রসহ মোট ১০ প্রার্থী।

 

 

গত ২৯ ডিসেম্বর ২০২৫ যথাক্রমে রিটার্নিং অফিসার ও পলাশবাড়ী-সাদুল্লাপুর সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জামায়াতে ইসলামীর জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবুল কাওছার মোঃ নজরুল ইসলাম লেবু, জাপা মনোনীত ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী
রুমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম আওলাদ হোসাইন, গণঅধিকার পরিষদের মো. সুরুজ্জামান সরকার, ইনসিয়াত বিপ্লব বাংলাদেশের মোঃ ছিদ্দিকুল ইসলাম। কমিউনিস্ট পার্টির আব্দুল্লাহ আদিল নান্নু এবি পার্টির মনজুরুল হক সাচ্ছা ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. মোছাদ্দিকুল ইসলাম, এএসএম খাদেমুল ইসলাম খুদি (স্বতন্ত্র), আজিজার রহমান বিএসসি (স্বতন্ত্র) তাঁদের স্ব-স্ব মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

 

৪ঠা জানুয়ারী ২০২৬ জানুয়ারি মনোনয়ন যাচাই বাছাই শেষে গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটাইনিং অফিসার ১০ জনের মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষনা করেন। তারা হলেন যথাক্রমে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জামায়াতে ইসলামীর জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবুল কাওছার মো: নজরুল ইসলাম লেবু, জাপা মনোনীত ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী রুমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম আওলাদ হোসাইন, গণঅধিকার পরিষদের মো. সুরুজ্জামান সরকার, ইনসিয়াত বিপ্লব বাংলাদেশের মোঃ ছিদ্দিকুল ইসলাম।

 

 

যে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে তারা হলেন কমিউনিস্ট পার্টির আব্দুল্লাহ আদিল নান্নু এবি পার্টির মনজুরুল হক সাচ্ছা, এএসএম খাদেমুল ইসলাম খুদি (স্বতন্ত্র), আজিজার রহমান বিএসসি (স্বতন্ত্র)।

 

 

ইতোমধ্যে মহামান্য হাইকোর্টের আদেশে দুই জনের প্রার্থীতা ফিরিয়ে দেয়া হয়েছে এরা হলে খালেমুল ইসলাম খুদি ও আজিজার রহমান বিএসসি। সব মিলিয়ে মোট প্রার্থী এখন দাড়িয়েছে ৮ জন।

 

 

এদিকে নির্বাচন নিয়ে চলছে চুলচেড়া বিশ্লেষণ। ইতিহাস, আসন পরিসংখ্যান ও ভোটার প্রার্থীদের সাথে কথা বলে জানাযায় যে, রংপুরের কৃতি সন্তান উত্তরবঙ্গের মাটি ও মানুষের নেতা সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এর দল জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত গাইবান্ধা-৩ আসন থেকে প্রয়াত ড. টিআই এম ফজলে রাব্বী চৌধুরী জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১২ জুন ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুর আগ পর্যন্ত এই আসনটিতে জাতীয় পার্টির কোন পরাজয় হয় নি।

 

 

বিএনপি, জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ১০ম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ না করায় ২০১৪ সাল, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালসহ মোট ৩টি জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি আওয়ামিলীগের দখলে চলে যায়।

 

 

সর্বশেষ ২০২৫ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফশিল ঘোষণা করা হলে ও প্রার্থী এবং তাদের সমর্থকরা ব্যাপক নির্বাচনী জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

 

 

বর্তমানে আওয়ামিলীগ নির্বাচনে অংশ না করায় অনেকটা জোরে সোরে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন বর্তমানে দেশের শীর্ষ অবস্থানে থাকা জাতীয়তাবাদী দল বিএনপি।বিএনপি থেকে এই আসনে মনোনয়ন পেয়েছেন শহীদ জিয়াউর রহমান ম্যাডিক্যাল কলেজ বগুড়া এর সাবেক পরিচালক গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মঈনুল হাসান সাদিক। দীর্ঘ আন্দোলন লড়াই সংগ্রামের পর দলকে সুসংগঠিত করা ক্নিন ইমেজের এই মানুষ টি দীর্ঘ ১৭ বছর নির্বাচনী এলাকায় কাজ করার ফলে সাধারণ ভোটারদের কাছে বেশ আস্থাভাজন হয়ে ওঠেছে। সম্প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী তিন বারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির প্রতি সাধারণ মানুষের আবেগ ভালোবাসা দিগুন বৃদ্ধি পেয়েছে যার প্রভাব এই নির্বাচনে পরবে বলে মনে করেন সাধারণ ভোটাররা। এছাড়াও তারুন্যের অহংকার বর্তমান বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছে তরুন যুবক ভোটাররা তাদের দাবি তারেক রহমানের হাত ধরেই দেশে রাজনীতির একটা পরিবর্তন আসবে এবং এই আসনে বিএনপি বিপুল ভোটে বিজয় অর্জন করবে।গনতন্ত্র পুনরুদ্ধার স্বাধীনতা সার্বভৌমত্ব উন্নয়ন দেশ রক্ষায় এই আসনে বিএনপি ব্যাপক ভোটে জয়লাভ করবে।এছাড়াও অধিকাংশ আওয়ামিলীগ সমর্থকরা এবার ধানের শীষে ভোট দেয়ার কথা জানান। তারা আরো বলেন, সনাতন ধর্মাবলম্বীরা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে যেতে পারলে তারা ও বিএনপির ধানের শীষ প্রতীক প্রার্থীকে ভোট দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।

 

 

 

 

অপরদিকে বর্তমানে দেশে দ্বিতীয় বৃহত্তর দল বাংলাদেশ জামায়াতে ইসলামি থেকে পুর্বের ন্যায় মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা পরিসদ চেয়ারম্যান মজলুম জননেতা অধ্যক্ষ আবুল কাওসার মোঃ নজরুল ইসলাম লেবু মাওলানা। বিগত নির্বাচনে একাধিকবার পরাজিত এই মানুষটি দলের দুর্দিনে বারংবার কারা বরন ও নির্যাতন সহ্য করে দলের নেতাকর্মীদের সব সময় চাঙ্গা রাখতে উল্লেখযোগ্য ভুমিকা পালন করেছেন। তিনি প্রবীন ভোটারদের কাছে পরিচিত একটি মুখ। এছাড়াও ইসলামি দলগুলোর মধ্য ঐক্যবদ্ধ হওয়ায় এই আসনে পুর্বের তুলনায় অনেকটা বেশি বিজয় আশা বাদী জামায়াত ইসলামি।এ লক্ষেই দিন রাত নিরলস ভাবে কাজ করছে উপজেলা ইউনিয়ন ওয়ার্ড জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা তারা প্রায় ৬ মাস আগে থেকে নির্বাচন পরিচালনা কমিটি, মনিটরিং কমিটি, প্রচার কমিটিসহ বিভিন্ন কমিটির গঠন করে বিজয় অর্জনের লক্ষে কাজ করছেন এই নির্বাচনে জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী। বেশ কয়েকজন তরুন ভোটার জানান ইসলাম, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষে তারা দাঁড়িপাল্লায় দিবেন।তারা আরো বলেন অতীতের যে কোন সময়ের তুলনায় জামায়াত নেতাকর্মী ও সমর্ৎকদের সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে।জাতীয় পার্টির ও আওয়ামিলীগ সমর্থকদের কিছু ভোট তারা পাবে বলে আশা প্রকাশ করেছেন।এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের ভোটের ব্যাপারে তারা আশাবাদী । সব ঠিক থাকলে স্বাধীনতার পর এই প্রথম এই আসনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে মনে করেন নিবার্চন বিশ্লেষকরা।

 

 

পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের জন্য মনোনীত হয়েছেন এই আসনের ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য ড. টি আইএম ফজলে রাব্বি চৌধুরীর জৈষ্ঠ পুত্র ইন্জিনিয়ার মাইনুর রাব্বি চৌধুরী রোমান।তিনি এই আসনে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। জাপা নেতাকর্মীদের দাবি নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য হলে এই আসনে জাতীয় পার্টির বিজয় হবে।কারন হিসেবে উল্লেখ করা হয় মরহুম ড. টি আই এম ফজলে রাব্বি চৌধুরী মৃত্যুর আগের দিন পর্যন্ত পলাশবাড়ী সাদুল্লাপুর এর মানুষের জন্য তিনি কাজ করেছেন। তাদের নিজস্ব একটি ভোট ব্যাংক আছে। ফলেই এই আসনটি জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিতি অর্জন করেছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।