বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
Headline
আমেনা আক্তার নামে ১৬ বছরের এক স্কুল ছাত্রী কুমিল্লা থেকে নিখোঁজ হয়েছেন  ভালোবাসার টানে ময়মনসিংহ থেকে গোপালগঞ্জে তরুণী যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল এবং সাধারণ সম্পাদক রাহান  নোয়াখালীর সুবর্ণচরে ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষক জসিম উদ্দিন ও তার পরিবার সহায়তার অপেক্ষায় দিন কাটছে  জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণ মিছিল অনুষ্ঠিত 
ভিডিও নিউজ
যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে S.T.J.S.S এর উদ্যোগে যুব ইয়ুথদের সাথে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক সেশন অনুষ্ঠিত ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে, চাটখিল উপজেলা শ্রমিকদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে নার্স পেয়ারা বেগমকে দিতে হয় ৫ হাজার টাকা বীরগঞ্জে রাতের আঁধারে সরকারি ৩টি মূল্যবান আকাশমনি গাছ কাটার চেষ্টা, নসিমনসহ গাছ আটক নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ
গাজীপুরের কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর রাসেল বেপারী নামে এক যুবককে উদ্ধার এবং তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ
/ ১৯৯ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩:৪২ অপরাহ্ন

 

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুরঃ

গাজীপুরের কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর রাসেল বেপারী (৩৮) নামে এক যুবককে উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ । শনিবার দুপুরে অপহৃত রাসেল বেপারী ও তিন জন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। অপহৃত রাসেল বেপারী কালিগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস গ্রামের বাসেত উদ্দিন বেপারীর ছেলে।

 

 

পুলিশ জানায়, শুক্রবার রাতে রাসেল ব্যাপারীকে অপহরণকারী শাকিল মোল্লা কৌশলে তার বাড়ি থেকে ডেকে এনে মোটরসাইকেল যোগে অপহরণকারীর বাড়ির পাশে পরিত্যাক্ত মুরগির ফার্মের ভিতরে হাত পা বেঁধে এক লক্ষ ৭৫ হাজার টাকা মুক্তিপনের দাবি করে মারধর শুরু করে। রাতভর নির্যাতনের পর টাকা না পেয়ে শনিবার সকাল থেকে পূনরায় মারপিট শুরু করলে তার ডাক চিৎকারে শুনে স্থানীয়রা দুপুর ১২ টার দিকে ৯৯৯ লাইনে ফোন করেন। ফোন পেয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া এলাকার একটি পরিত্যাক্ত মুরগির ফার্ম থেকে
অপহৃত রাসেল বেপারীকে উদ্ধার করেন। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেন।

 

 

গ্রেফতারকৃতরা হলোঃ কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের করিম মোল্লার ছেলে শাকিল মোল্লা (৩৫), একই ইউনিয়নের রাতকানা গ্রামের মো: নুরচান আকন্দের ছেলে গোলজার হোসেন (৩৬) এবং পার্শ্ববতী মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের মোঃ বাবুল মোড়লের ছেলে মোঃ নাঈম মোড়ল (২৫)।

 

 

অপহরণের বিষয় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা অপহৃত রাসেল বেপারীকে উদ্ধার করি। এ সময় অভিযান চালিয়ে হত্যা, অপহরণ ও মাদকসহ ১১ মামলার আসামি শকিল মোল্লাহসহ ৩ অপরহানকারীকে গ্রেপ্তার করি । উক্ত বিষয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। শনিবার সন্ধ্যায় গ্রেফতারকৃত অপহরণকারীদের সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।