শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
Headline
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ
ভিডিও নিউজ
নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন
গোপালগঞ্জ-৩ আসনে লড়বেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক
/ ২২৮ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ২:২৪ অপরাহ্ন

 

 

 

 

 

নয়ন রায়, গোপালগঞ্জ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী আসন হিসেবে পরিচিত গোপালগঞ্জ-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়ন ফরম জমা দিয়েছেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক। আজ আনুষ্ঠানিক মনোনয়ন ফরম জমা দিয়ে তিনি দেশবাসীর কাছে আশীর্বাদ ও দোয়া প্রার্থনা করেন।

 

 

অবহেলিতদের অধিকার আদায়ের লড়াই
মনোনয়ন ফরম জমা দেওয়ার পর এক বক্তব্যে গোবিন্দ চন্দ্র প্রামাণিক তার নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জানান, তার মূল লক্ষ্য হচ্ছে সমাজের সেইসব মানুষের পাশে দাঁড়ানো যাদের কথা সংসদে পৌঁছায় না।

 

 

তিনি বলেন, আমি নির্বাচনের লড়াইয়ে নেমেছি সমাজের পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষের অধিকার আদায়ের জন্য। নির্বাচিত হলে যাদের কথা সংসদে কেউ বলে না, আমি তাদের কথা বলবো। তাদেরসহ সকল নাগরিকের মৌলিক অধিকার সুনিশ্চিত করাই হবে আমার প্রধান কাজ।

 

 

গোপালগঞ্জ-৩ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আসনে গোবিন্দ চন্দ্র প্রামাণিকের মতো একজন ব্যক্তিত্বের অংশগ্রহণ নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তিনি জানান, দীর্ঘদিনের প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে সাধারণ মানুষের সত্যিকারের প্রতিনিধি হয়ে উঠতে চান তিনি।

 

 

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে বলেন, আপনাদের সমর্থন ও আশীর্বাদই আমার শক্তি। আমি একটি বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যেতে চাই। গোবিন্দ চন্দ্র প্রামাণিক দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অধিকার রক্ষায় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার এই প্রার্থীতা নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।