গোবিন্দগঞ্জে প্রাণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কমিউনিস্ট পার্টির কমিটি গঠন

আবু জাফর মন্ডল, গাইবান্ধাঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রাণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংগ্রামে সকলকে এক হওয়ার আহ্বান জানিয়ে কমিটি গঠন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি)। এ উপলক্ষে আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে গাইবান্ধা জেলায় দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সিপিবি নেতা অধ্যাপক এম এম আকাশ এবং অংশ নেবেন জননেতা মিহির ঘোষসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, সমাজ রক্ষা ও বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্য ও সাম্রাজ্যবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মজদুর-কৃষকসহ সকল নিপীড়িত মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। একই সাথে গণতান্ত্রিক সরকারের মাধ্যমে শোষণমুক্ত সমাজ গঠনের জন্য জোড় দাবিসহ সবার প্রতি এ সংগ্রামে অংশ গ্রহণের আহ্বানও জানানো হয়।
আপনার মতামত লিখুন :
মন্তব্য করুন
More News Of This Category



