রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Headline
১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
ভিডিও নিউজ
১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
/ ১৩৭ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১:৫২ পূর্বাহ্ন

 

 

নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

রবিবার রাতে ইউনিয়নের কামাটোলা গ্রামের একটি আমবাগানে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপি নেতা আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি মানিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

 

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা আবু তালেব বলেন, বিএনপি একটি গণমানুষের দল। এই দল বারবার জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আজকে আবারও সেই সময় এসেছে যখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক।
আমাদের মাঝে চারজন যোগ্য নেতৃবৃন্দ ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। কিন্তু আমরা মনে রাখব ব্যক্তি নয়, দলই আমাদের বড় পরিচয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেবেন, আমরা সবাই তাঁকে কেন্দ্র করে ঐক্যবদ্ধভাবে কাজ করব।
শিবগঞ্জে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে প্রত্যেকটি নেতাকর্মীকে তৃণমূল পর্যায়ে সংগঠিত হতে হবে। ঘরে ঘরে গিয়ে জনগণকে বোঝাতে হবে কেন পরিবর্তন প্রয়োজন, কেন বিএনপির সরকার দরকার। ইনশাআল্লাহ, তারেক রহমানের নেতৃত্বে আবারও আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব এবং মানুষের মুখে হাসি ফিরিয়ে আনব।

 

 

সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের নেতাকর্মীদের ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

 

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।