বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
Headline
নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে আলোচনা সভা এবং প্রবন্ধ উপস্থাপন বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একই কক্ষে দুই ঘণ্টা অবস্থান এবং পরে একসঙ্গে পলাতক নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন
ভিডিও নিউজ
নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে আলোচনা সভা এবং প্রবন্ধ উপস্থাপন বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একই কক্ষে দুই ঘণ্টা অবস্থান এবং পরে একসঙ্গে পলাতক নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎
চুয়াডাঙ্গার জীবননগর থানা থেকে এক নারী আসামি পলায়নের ২৩ ঘণ্টা পর গ্রেপ্তার 
/ ৩২১ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৫:২৬ পূর্বাহ্ন

 

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস

চুয়াডাঙ্গার জীবননগর থানা থেকে মনোয়ারা খাতুন (৩০) নামের এক নারী পলায়নের ২৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোর ৪টার দিকে ঝিনাইদহের গাংনা ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তিনি থানা থেকে পালিয়ে যান।
পলাতক আসামি মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের শাহজাহান মণ্ডলের মেয়ে।

এ ঘটনায় ওই সময়ে দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) পবিত্র মণ্ডল, কনস্টেবল সোলাইমান হোসেন ও মিতা খাতুনকে সাময়িক প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। এছাড়াও এ ঘটনায় চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানাকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ জানায়, গত বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে গোয়ালপাড়া গ্রাম থেকে ৮৪ বোতল ফেনসিডিল ও একটি সুজুকি জিকজার মোটরসাইকেলসহ মনোয়ারা খাতুন ও তার সঙ্গী নাজমুল হুদাকে আটক করে মহেশপুর ৫৮ বিজিবির গয়েশপুর বিওপির সদস্যরা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হলে তাকে থানার নারী ও শিশু ডেস্কে রাখা হয়।

সকালে বাথরুমে যাওয়ার কথা বলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দৌড়ে থানা থেকে পালিয়ে যান মনোয়ারা।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, থানা থেকে আসামি পলায়নের পর আসামিকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেন। বৃহস্পতিবার রাত ৪টার দিকে আমিসহ ডিবি পুলিশ ও র‌্যাবের একটি টিম ঝিনাইদহের গাংনা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের তার আত্মীয়বাড়ি অভিযান পরিচালনা তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, নারী আসামিদের নারী ও শিশু ডেস্কে রাখা হয়। ৬টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে দৌড়ে পালিয়ে যান মনোয়ারা। এসময় ডিউটিরত অফিসার চা পান করতে যান। গেটে তখন কেউ ছিলেন না।

তিনি আরও জানান, এ ঘটনার অনুসন্ধানে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই সময় কর্তব্যরত তিন পুলিশ সদস্যকে সাময়িক প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।