রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
Headline
লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎
ভিডিও নিউজ
নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে
জয়পুরহাট-১ আসনে বিএনপি ও জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ে আলোচনায় স্বতন্ত্র প্রার্থী শিখা
/ ৩৯৫ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৬:৪৫ পূর্বাহ্ন

 

 

আল আমিন, জয়পুরহাটঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচার-প্রচারণায় বিধিনিষেধ থাকলেও জমে উঠেছে জয়পুরহাট-১ আসনের নির্বাচনী পরিবেশ। প্রধান দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামী মাঠে সরব থাকলেও ছোট দলগুলোর উপস্থিতি তুলনামূলক কম। এদিকে নারী ভোট ও তরুণদের সমর্থন নিয়ে জয়ের আশায় মরিয়া স্বতন্ত্র নারী প্রার্থী সাবেকুন নাহার শিখা।

 

 

জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা নিয়ে গঠিত এই আসনটি ২০১৪ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের দখলে ছিল। ওই সময়ের সংসদ সদস্য ছিলেন সামছুল আলম দুদু। সরকার পতনের পর রাজনৈতিক পালাবদলে এবার নতুন করে প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দুতে এসেছে আসনটি।

 

 

এবার বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। গত ৫ আগস্টের পর থেকেই তিনি নিজেকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে এলাকায় ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারসহ নিয়মিত গণসংযোগ চালিয়ে আসছেন।

 

 

অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুর রহমান সাঈদও দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় সক্রিয় রয়েছেন। তিনি বিশেষভাবে নারী ভোটারদের কাছে টানার চেষ্টা চালাচ্ছেন।

 

 

এছাড়া প্রার্থী হিসেবে রয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে তৌফিকা দেওয়ান, বাসদ থেকে ওয়াজেদ পারভেজ, এবি পার্টির সুলতান মো. শামছুজ্জামান ও খেলাফত মজলিসের আনোয়ার হোসেন। স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখার মনোনয়ন হলফনামায় ত্রুটির কারণে বাতিল হলেও আপিলে তা পুনরুদ্ধার হয়। বর্তমানে এ আসনে মোট বৈধ প্রার্থী ৭ জন।

 

 

বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান বলেন,
অংশগ্রহণমূলক যেসব নির্বাচন হয়েছে সবগুলোতেই এই আসনে বিএনপি জয় পেয়েছে। আমি দীর্ঘদিন ছাত্রদল ও দলীয় বিভিন্ন পদে থেকে সাধারণ মানুষের পাশে থেকেছি। অসংখ্য মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছি। জনগণের সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে। নির্বাচিত হলে জয়পুরহাটে মেডিকেল কলেজ, আধুনিক স্টেডিয়াম ও পার্ক স্থাপন করব।

 

 

জামায়াতের প্রার্থী ফজলুর রহমান সাঈদ বলেন, আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে আছি। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত জয়পুরহাট গড়তে চাই। নারীর অধিকার নিশ্চিত করব। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। ইনশাআল্লাহ বিপুল ভোটে জয় পাব।

 

 

স্বতন্ত্র নারী প্রার্থী সাবেকুন নাহার শিখা বলেন, মানুষের জন্য কাজ করেছি, নিজের অর্থ ব্যয় করেছি। নারী ও তরুণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করি আমিই জয়ী হব।

 

 

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আল মামুন মিয়া জানান, নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রয়েছে। প্রতিটি উপজেলায় দুজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। ৪টি সেনাবাহিনীর ক্যাম্প, আইনশৃঙ্খলা বাহিনী ও অনুসন্ধান কমিটি মাঠে কাজ করছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ভোটাররা বলছেন, দল নয় সৎ ও যোগ্য প্রার্থী দেখেই ভোট দেবেন তারা।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।