সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Headline
নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম
ভিডিও নিউজ
নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান
জাতীয় লীগ ৫৬ বছর পর ফিরে পাচ্ছেন তাদের নিবন্ধন, চায় লাঙ্গল প্রতীক
/ ১১৭ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৫:২১ পূর্বাহ্ন

 

 

সৈয়দ মোহাম্মদ কায়সারঃ

বাংলাদেশ জাতীয় লীগ (বিএনএল) প্রতিষ্ঠার ৫৬ বছর পর অবশেষে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাচ্ছে। একইসঙ্গে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেও নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইসি। এর ফলে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়াবে ৫৩টিতে। বাংলাদেশ জাতীয় লীগ গঠিত হয়েছিল ১৯৬৯ সালের ২০ জুলাই, পাকিস্তান আমলে তৎকালীন পূর্ব পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী আতাউর রহমান খানের নেতৃত্বে। স্বাধীনতার পর ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ দলের হয়ে ঢাকা-১৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তখন দলটির প্রতীক ছিল লাঙ্গল।জাতীয় লীগের বর্তমান চেয়ারম্যান মাহবুবুল আলম বলেন, ‘‘দীর্ঘদিনের পথচলার পর আমাদের দল অবশেষে নিবন্ধন পাচ্ছে। আমাদের ঐতিহাসিক প্রতীক ছিল লাঙ্গল। আতাউর রহমান খান ও প্রফেসর মফিজুল ইসলাম দুজনেই লাঙ্গল প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। সুতরাং এই প্রতীকের প্রকৃত দাবিদার বাংলাদেশ জাতীয় লীগ। আমরা এ প্রতীক ফেরত চাইবো ইসির কাছে।’’

 

 

তিনি আরও জানান, এক সময় লাঙ্গল প্রতীক এরশাদের জাতীয় পার্টির হাতে চলে যায়। পরে বাংলাদেশ জাতীয় লীগকে আনারস প্রতীক দেওয়া হয়, যা পরবর্তীতে অন্য দলকে বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে দলটির প্রতীক কলার ছড়ি হলেও তারা লাঙ্গল ফেরত পাওয়ার জন্য আবেদন করবে।

 

 

ঐতিহাসিক প্রেক্ষাপটে আতাউর রহমান খান শুধু জাতীয় লীগের প্রতিষ্ঠাতা নন, তিনি ছিলেন ভাষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলনের অন্যতম নেতা। ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে তিনি পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন এবং একই বছরে সরকারের মন্ত্রী হন। ১৯৫৬ সালে তিনি পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হন।

 

 

স্বাধীনতার পর ১৯৭৯ সালের সংসদ নির্বাচনে তিনি আবারও জয়ী হন। পরবর্তীতে তিনি এরশাদ সরকারের প্রধানমন্ত্রী হলেও এ সিদ্ধান্তের জন্য রাজনৈতিকভাবে সমালোচিত হন। তার ছেলে জিয়াউর রহমান খান বিএনপির হয়ে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

 

 

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর জন্য নিবন্ধন প্রথা চালু হয়। তারপর থেকে একাধিকবার আবেদন করলেও বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধন পায়নি। একই তথ্য দিয়ে বারবার আবেদন করেও ব্যর্থ হওয়ার পর অবশেষে ২০২৫ সালে তারা নিবন্ধন পাচ্ছে।

 

 

ইসি সূত্রে জানা গেছে, দলীয় নিবন্ধন ছাড়া কোনো রাজনৈতিক দল সংসদ নির্বাচনে অংশ নিতে পারে না। সর্বশেষ জুন মাসে জামায়াত ইসলামের নিবন্ধন পুনর্বহাল হয়। এর আগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটির নিবন্ধন স্থগিত করা হয়।

 

 

বাংলাদেশ জাতীয় লীগের নেতারা আশা করছেন, নিবন্ধন পাওয়ার মাধ্যমে তারা আবারও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখতে পারবেন এবং দলটির ঐতিহাসিক প্রতীক লাঙ্গল ফিরে পাবেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।