বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Headline
আমেনা আক্তার নামে ১৬ বছরের এক স্কুল ছাত্রী কুমিল্লা থেকে নিখোঁজ হয়েছেন  ভালোবাসার টানে ময়মনসিংহ থেকে গোপালগঞ্জে তরুণী যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল এবং সাধারণ সম্পাদক রাহান  নোয়াখালীর সুবর্ণচরে ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষক জসিম উদ্দিন ও তার পরিবার সহায়তার অপেক্ষায় দিন কাটছে  জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণ মিছিল অনুষ্ঠিত 
ভিডিও নিউজ
যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে S.T.J.S.S এর উদ্যোগে যুব ইয়ুথদের সাথে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক সেশন অনুষ্ঠিত ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে, চাটখিল উপজেলা শ্রমিকদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে নার্স পেয়ারা বেগমকে দিতে হয় ৫ হাজার টাকা বীরগঞ্জে রাতের আঁধারে সরকারি ৩টি মূল্যবান আকাশমনি গাছ কাটার চেষ্টা, নসিমনসহ গাছ আটক নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ
জামালপুরের ইসলামপুরে চলাচলের রাস্তা বন্ধ করায় ১০টি পরিবার অবরুদ্ধ
/ ১৯৪ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৭:১৬ পূর্বাহ্ন

 

শরিফ মিয়া, জামালপুরঃ
জামালপুরের ইসলামপুর পৌরশহরে বসত বাড়িতে যাতায়াতের রাস্তা না থাকায় গাঁওকুড়া দর্জিপাড়া এলাকার ১০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।

 

ইসলামপুর পৌসভার ৬নং ওয়ার্ডের গাঁওকুড়া দর্জিপাড়া এলাকায় রাস্তা দেওয়ার শর্তে মামুন সিদ্দিকী (৪৮) মাসুম সিদ্দিকী (৪৬) গংদের নিকট ২০ বছর আগে ক্রয়কৃত জমিতে বসতবাড়ি গড়ে তুলে দর্জিপাড়া এলাকায় শিরিন, হাবুলসহ ১০টি পরিবার।

 

দীর্ঘদিন ধরে তারা চলাচলের রাস্তার প্রতিবন্ধকতার বিষয়টি জমি মালিকদের নিকট রাস্তা চেয়ে অনুরোধ করেও কোন লাভ হয়নি। সম্প্রতি উল্টো রাস্তা না দিয়ে জমি বিক্রি করে চলে যেতে বলছে ভোক্তভোগীদের। ভোক্তভোগী হাবুল জানান গত ১৫ দিন ধরে আমাদের চলাচলের রাস্তাটি টিনের বেড়া দিয়ে সম্পূর্ণ বন্ধ করায় অবরুদ্ধ হয়ে পড়েছি আমরাসহ ১০টি পরিবার। প্রতিবাদ করলেই জমির মালিকরা আমাদের মারধর ও লাঞ্চিত করে।

 

ভুক্তভোগী শিরিনা আক্তার জানান, আমার স্বামী বেসরকারি প্রতিষ্ঠানের অন্য উপজেলায় চাকরি করে আমার ঘরে একটি শারীরিক প্রতিবন্ধী পুত্র সন্তান রয়েছে যাতায়াতের রাস্তা না থাকায় সময় মত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। তারা রাস্তা দিবে বলে জমি বিক্রি করে এখন উল্টো রাস্তা বন্ধ করে দিয়েছে আমি নিরুপায় হয়ে জামালপুর কোর্টে একটি মামলা দায়ের করি।

 

এব্যাপারে অভিযুক্ত জমির মালিক মামুন ও মাসুম সিদ্দিকীসহ পরিবারের লোকজন জানান, আমরা কারও রাস্তা বন্ধ করিনি, আমরা জমি বিক্রি করেছি, তারা আমাদের উম্মুক্ত বসতভিটার মধ্য দিয়ে এতদিন চলাচল করেছে। এখন বসতবাড়ির সমস্যার জন্য চারদিকে টিনের বেড়া দিয়েছি, তারা বাড়ির ভিতর দিয়ে চলাচল করবে কোন সমস্যা নেই।

 

গত ২৪ আগস্ট গণমাধ্যম কর্মীরা সরজমিনে গেলে ঘটনার সত্যতা পায়। গণমাধ্যম কর্মীরা আসার পর শিরিনা ও হাবুকে মারধর করে মামুন ও মাসুমগংরা। পরে শিরিনা আক্তার ইসলামপুর থানায় অভিযোগ করেন। মুঠোফোনে এই প্রতিবেদককে পুলিশ পরিদর্শক আমিনুল জানান তদন্তে গিয়েছিলাম বাদী এবং বিবাদীগণ তিন দিনের মধ্যে বসে একটা ফয়সালা করবে বলে জানান।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান অভিযোগ পেয়েছি সহকারী ভূমি কমিশনার নিকট দায়িত্ব দিয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।