রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Headline
১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
ভিডিও নিউজ
১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে জনগণের সাথে তামাশা করা হচ্ছে–মুহাম্মদ মমিনুল হক সরকার 
/ ১১৪ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১:৪৪ অপরাহ্ন

 

 

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, জুলাই জাতীয় সনদের ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণ জনগণকে হতাশ করেছে। জাতির আশা আকাঙ্খাকে পাশ কাটিয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সংকট তৈরি করবে।

 

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আটটি দলের ঘোষিত কর্মসূচী অনুযায়ী দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজ ১৪ নভেম্বর জুমাবার বাদ বাদ জুমা গাউছিয়া মার্কেটে চত্বরে এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

 

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ -১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, জেলা কর্ম পরিষদ সদস্য এডভোকেট ইসরাফিল হোসাইন, মুজিবুর রহমান মিয়াজী প্রমূখ।

 

 

সমাবেশে সভাপতির বক্তব্যে মমিনুল হক সরকার আরো বলেন, জুলাই বিপ্লবের পর জনগণের আশা আকাঙ্খা ছিলো যে চেতনা এবং প্রেরণা নিয়ে ছাত্র যুবক জনতা জীবন দিয়েছে সেই আকাঙ্খা বাস্তবায়নের জন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য সরকার জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের আয়োজন করবে, কিন্তু গতকাল প্রধান উপদেষ্টার ভাষণ এবং জারিকৃত প্রজ্ঞাপন জনগণের আশা আকাঙ্খার বুকে ছুরিকাঘাত করেছে।

 

 

জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, আগামীতে যাতে কেউ বিনা ভোটে এমপি হতে না পারে, ডামির নির্বাচন করতে না পারে, দিনের ভোট রাতে করতে না পারে এ জন্য জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য অবশ্যই গণভোটের আয়োজন করতে হবে। এ দাবী আদায় না হওয়া পর্যন্ত জনগণকে সাথে জামায়াতে ইসলামী আন্দোলন করে যাবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।