সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
Headline
নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম
ভিডিও নিউজ
নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫০ জন চোরাকারবারি ভারত সীমান্তে অবৈধ ব্যবসা বন্ধের কারণে বিজিবির কাছে আত্মসমর্পণ 
/ ৪০৭ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৮:৫৫ পূর্বাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

এক সময় বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধভাবে মালামাল পারাপার ছিল যাদের এক মাত্র পেশা । এখন তাঁরাই ফিরেছেন স্বাভা‌বিক জীবনে । ৫০ জন চোরাকারবারি বিজিবির কাছে আত্মসমর্পণ ক‌রে স্বাভাবিক জীবনে ফেরার কথা জানিয়েছেন । সম্প্রতি গত ২৭ অক্টোবর রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও‌ জেলার হ‌রিপুর উপ‌জেলার আটঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিজিবির কা‌ছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ ক‌রেন ৫০ জন চোরাকারবারি ।

সভায় প্রধান অতিথি হিসেবে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ৫০ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজীর আহম্মদ । এ ছাড়াও সভায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন । বিজিবির সূত্রে জানা যায়, হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের ৫টি গ্রামের অর্ধশতাধিক চোরাকারবারিরা আত্মসমর্পণ করেছেন । এ সময় তারা চোরাকারবারি পেশা পরিত্যাগ করে স্বাভাবিক জীবনে ফেরার লক্ষ্যে বিজিবির নিকট লিখিত অঙ্গীকারনামা করেন । ঠাকুরগাঁও ৫০ ‌বি‌জি‌বির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ জানান, আমাদের দেশের লোক আরেক দেশে গিয়ে গ্রেপ্তার হচ্ছে, বুলেটবিদ্ধ হয়ে লাশ হয়ে দেশে ফিরে আসছে, আমাদের মন খারাপ হয়ে যায় ।

সীমান্তরক্ষী বাহিনী কখনো চায় না, সীমান্ত এলাকার মানুষ কষ্টে থাকুক । আপনাদের নিরাপত্তার জন্য বিজিবি কাজ করে যাচ্ছে । ২৭ অক্টোবর রবিবার ৫০ জন চোরাকারবারি আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার জন্য তাদের কাছে অঙ্গীকার করেছেন । তাদের পুনর্বাসনে সহায়তা করা হবে । স্থানীয়রা জানান, সীমান্তবর্তী গ্রামের অধিকাংশ মানুষ হত দরিদ্র । রোজগারের আশায় তারা অবৈধভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে গরু থেকে শুরু করে নানা মালপত্র আনা-নেওয়া করেন । বিজিবির নানামুখী তৎপরতায় এসব মানুষ স্বাভা‌বিক জীবনে ফিরছেন ।

গেদুরা এলাকার স্কুল শিক্ষক নজরুল ইসলাম ব‌লেন, ‘চোরা কারবারি ছেড়ে বিজিবির সহায়তায় সঠিক পথে আসায় স্বস্তি ফি‌রে‌ছে । ত‌বে একেবারে চোরাচালান বন্ধে সরকারকে প্রান্তিক নারী-পুরুষের আর্থসামাজিক উন্নয়ন করতে হবে।’

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।