বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, খুলনায় ব্যাটারিচালিত রিকশার বৈধতা ও পুরোনো লাইসেন্স নবায়নের দাবি এবং ফ্রেশ সিরামিকস ‘নান্দনিকতার কারিগর’ এর বর্ণিল সন্ধ্যা অনুষ্ঠিত পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সুনামগঞ্জে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন। দিনাজপুরে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মেহেরপুর মুজিবনগর উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত এ্যাটের্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজল এবং বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ ব্যারিস্টার মনির হোসেন কাজল এর সাথে সৌজন্য সাক্ষাৎ নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিজ ইয়াবাসহ এক জন আটক, সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ, নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি, বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিল থেকে রেশমা আক্তার নামে দুই সন্তানের জননী নিখোঁজ হয়েছেন নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ভিডিও নিউজ
চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, খুলনায় ব্যাটারিচালিত রিকশার বৈধতা ও পুরোনো লাইসেন্স নবায়নের দাবি এবং ফ্রেশ সিরামিকস ‘নান্দনিকতার কারিগর’ এর বর্ণিল সন্ধ্যা অনুষ্ঠিত পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সুনামগঞ্জে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন। দিনাজপুরে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিজ ইয়াবাসহ এক জন আটক, সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ, নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি, বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ,  ধামরাইয়ে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক এবং বীরগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত, পাঁচবিবিতে স্কুল ছাত্রীরা পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী এবং সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছেন বিজিবি
ঠাকুরগাঁও-৩ আসনের নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা
/ ১৫৭ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৮:৫৩ পূর্বাহ্ন

 

 

সাকিব আহসান, ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১০ টি ইউনিয়ন এবং রানীশংকৈল পৌরসভা ও উপজেলার ৬টি ইউনিয় নিয়ে ঠাকুরগাঁও-৩ আসন। স্বাধীনতার পর থেকে বেশীর ভাগ সময় আসনটি আওয়ামীলীগ ও মহাজোটের দখলে ছিল। বিএনপি দুইবার বিজয়ী হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখন সরগম ঠাকুরগাঁও-৩ আসনটি। এরই মধ্যে প্রার্থী চুড়ান্ত করেছেন জামায়াতে ইসলামী। প্রার্থী চুড়ান্ত করতে পারেনি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। অন্যান্য দলের প্রার্থীর সাথে এবার নতুন করে যোগ হয়েছে এনসিপি এবং গণঅধিকার পরিষদের প্রার্থী। বিএনপির ৭ জন সহ অন্যান্য দলের প্রার্থীরা এখন কম বেশী মাঠে সরব। প্রবীণদের সাথে নবীনরাও এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

 

 

এ আসনে জামায়াতে ইসলামী থেকে রানীশংকৈল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে । বিএনপি থেকে দলীয় প্রার্থীর আনুষ্ঠানিক নাম ঘোষণা করা না হলেও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. জাহিদুর রহমানের মনোনয়ন প্রায় চুড়ান্ত বলে দলের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার সাথে কথা জানা গেছে। তিনি ছাড়াও এ আসনে বিএনপি থেকে মনোয়ন চাইবেন যুবদলের কেন্দ্রীয় নেতা কামাল আহম্মেদ আনোয়ার, জেলা বিএনপির সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জয়নাল আবেদিন, ব্যরিষ্টার রোকনুজ্জামান ও রানীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল ওয়াদুদ বিন নুর আলিফ। এনসিপি থেকে দলের যুগ্ন সমন্বয়ক ও রানীশংকৈল উপজেলার গোলাম মুর্তজা সেলিম, গণঅধিকার পরিষদ থেকে মামুনুর রশিদ নির্বাচন করতে সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও অন্যান্য ইসলামী দলেরও কয়েকজনকে মাঝে মধ্যে সভা করতে দেখা যায়। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ এবার নির্বাচনে অংশ নিবেন কি না এ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি ।সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা জাহিদুর রহমান ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ সালে দল থেকে নির্বাচন করে হেরে যান। ২০১৪ সালে বিএনপি নির্বাচন বর্জন করায় তিনি ভোটে অংশ নিতে পারেননি। তবে ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে রংপুর বিভাগে তিনিই একমাত্র বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন । আওয়ামী সরকারের আমলে দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি সংসদ থেকে পদত্যাগ করেন।

 

 

 

 

রানীশংকৈল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান প্রবীন নেতা মিজানুর রহমানকে এবার জামায়াতে ইসলামী থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি এবার জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তরুন প্রজন্মের হয়ে নির্বাচনে অংশ নিতে চান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন ও এনসিপি’র গোলাম মূর্তজা সেলিম।

 

 

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৩৬০। এর মধ্যে নারী ১ লাখ ৬৯ হাজার ৩৯০ এবং পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৯৭০। সংখ্যালঘু ভোটারের সংখ্যা প্রায় ৫৪ হাজার। এ আসনে জিততে হলে নারী ও সংখ্যালঘু ভোটারদের টানতে হবে প্রার্থীদের।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Posts

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।